Saturday, March 14, 2026

বিহার দেখালো পথ, কংগ্রেস শাসিত রাজ্যেগুলিতে জাতি গণনার ঘোষণা রাহুলের

Date:

Share post:

দীর্ঘ লড়াই শেষে অবিজেপি রাজ্য বিহারে প্রকাশিত হয়েছে জাতিগত জনগণনার ফল। এবার সেই পথে পা বাড়াল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঘোষণা করে দিলেন, শীঘ্রই কংগ্রেস শাসিত রাজ্যেগুলিতে জাতিগত জনগণনা হবে। নির্বাচন কমিশনের তরফে সোমবার ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, এহেন পরিস্থিতির মাঝে কংগ্রেসের এহেন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “দেশ জাতিগত জনগণনা চায়। বিজেপি না চাইলে সরে যাক।”

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন(Election of Commission India)। ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তার আগে দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল কংগ্রেস(Congress)। সেখানেই প্রায় ৪ ঘণ্টার বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হল। এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানান, “সিডব্লুসি-এর বৈঠকে যৌথভাবে আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। ৪ টি রাজ্য হিমাচল প্রদেশ, রাজস্থান, কর্ণাটক এবং ছত্তিশগড় কংগ্রেস শাসিত রাজ্য। এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যে জাতিগত জনগণনা করবেন।” কংগ্রেস সাংসদ আরও বলেন, “কংগ্রেস শাসিত রাজ্যগুলির এই পদক্ষেপ দেশের দরিদ্র জনগণের মুক্তির লক্ষ্যে অত্যন্ত “প্রগতিশীল” একটি পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত জাতি বা বর্ণের দ্বারা অনুপ্রানিত হয়ে নয়, বরং এই সিদ্ধান্ত ভারতের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অগ্রগতির স্বার্থে নেওয়া হচ্ছে।”

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...