Friday, June 5, 2026

বিরাট প্রশংসা গম্ভীর, তিক্ততা ভুলে কোহলিকে নিয়ে কী বললেন গৌতম?

Date:

Share post:

বিরাট কোহলির প্রশংসায় গৌতম গম্ভীর। হ‍্যাঁ ঠিকই শুনছেন বিরাটের প্রশংসায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঝামেলা বারবার উঠে এসেছে শিরোনামে। এমনকি ২০২৩ আইপিএল ম‍্যাচেও ঝামেলায় জড়িয়ে ছিলেন বিরাট-গম্ভীর। আর এবার সেই গম্ভীরের মুখেই বিরাটের প্রশংসা।

 

গতকাল অস্ট্রেলিয়ার ১৯৯ রান তারা করতে নেমে যখন একের পর এক সাজঘরে ফেরেন রোহিত শর্মা-ঈশান কিষাণ-শ্রেয়স আইয়ার। শূন‍্য রানে আউট তাঁরা। এরপর যখন মনে হচ্ছিল অজিদের বিরুদ্ধে ম‍্যাচ হেরে যাবে টিম ইন্ডিয়া, ঠিক তখনই কে এল রাহুলকে সঙ্গে নিয়ে দলকে বাঁচান কোহলি। আর তারপরই বিরাটের প্রশংসা করেন গম্ভীর। বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন গম্ভীর। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, “বিরাট দেখাল কীভাবে খেলাকে ঠিক মতো বুঝতে হয়। রান তাড়া করতে নেমে পরিস্থিতি কঠিন হলে প্রথমে সেই চাপটাকে সামলাতে হয়। কিছুটা শান্ত থাকতে হয়। তার সঙ্গে আত্মবিশ্বাসও রাখতে হয় যে পরে যে কোনও রান তাড়া করতে পারব। বিরাটের সেই আত্মবিশ্বাস ছিল।”

এরপরই গম্ভীর আরও বলেন,” ক্রিকেট মানেই শুধু চার-ছক্কার খেলা নয়। দৌড়ে রান নিতে হবে। স্কোরবোর্ড সচল রাখতে হবে। নিজের উপর অতিরিক্ত চাপ নিলে চলবে না। বেশি ডট বল হলেই চাপ বাড়ে। সেই কারণে, দৌড়ে রান নেওয়ার পথ খুঁজতে হবে। আবার যখন সুযোগ পেয়েছে তখন বড় শট খেলেছে। বিরাটের ইনিংস দেখে বাকিদের শেখা উচিত।”

আরও পড়ুন:ভারতের দ্বিতীয় ম‍্যাচেও নেই শুভমন, জানালেন বোর্ড সচিব

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...