Thursday, May 7, 2026

দিল্লিতে ফের এক আপ নেতার বাড়িতে ইডি হানা

Date:

Share post:

ফের বিজেপির প্রতিহিংসার রাজনীতি। লোকসভা ভোটের আগে বেছে বেছে শুধুমাত্র ইন্ডিয়া জোট শরিক নেতাদের পিছনে ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে কেন্দ্র। আবগারি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন ডেপুটি মনীশ সিসোদিয়া। সম্প্রতি একই মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে ইডি। এবার দিল্লিতে আপ নেতা তথা ওখলার বিধায়ক আমানুতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আজ, মঙ্গলবার সকালে আমানুতুল্লাহ খানের বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। দিল্লির অ্যান্টি করাপশন ব্যুরোর করা একটি এফআইআর-এর ভিত্তিতে আপ নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি ওয়াকফ বোর্ডে অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত থেকে হাওলার মাধ্যমে লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের আওয়ায় আপ নেতার বাড়িতে তল্লাশি চলছে। গত বছরও আমানানুতুল্লা খানকেও গ্রেফতার করেছিল অ্যান্টি করাপশন ব্যুরো। যদিও পরে জামিন পেয়ে যান আপ বিধায়ক। ফের তাঁর বাড়িতে ইডি হানা।

আরও পড়ুন:না.বালিকাকে যৌ.ন নির্যা.তন, গ্রেফ.তার বাংলাদেশি নাগরিক

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...