Thursday, May 7, 2026

বিরোধী দলনেতার প্র.রোচনায় অসৌজন্যের রাজনীতি বিজেপির

Date:

Share post:

চূড়ান্ত অসৌজন্য গেরুয়া শিবিরের। দুর্গাপুজোর উৎসবের মেজাজেও নোংরা রাজনীতি টেনে আনলেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। আর তাঁর প্ররোচনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঠানো শাড়ি-উপহার ফেরত দিতে বাধ্য হলেন অগ্নিমিত্রা পাল, চন্দনা বাউরিরা।

বরাবরই সৌজন্য বজায় রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজনৈতিক ময়দানে যতই লড়াই থাক উৎসবে বা বিশেষ দিনে বিরোধী নেতৃত্বকেও শুভেচ্ছা বার্তা পাঠান বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকে উপহার। এ বছর দুর্গাপুজোতেও তার ব্যতিক্রম হয়নি। বিধানসভায় মহিলা বিধায়কদের জন্য শাড়ি উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের দলের বিধায়কদের পাশাপাশি উপহার ছিল বিজেপির (BJP) মহিলা বিধায়কদের জন্যও। তৃণমূলের সতীর্থদের সেই উপহার ভাগ করে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বিজেপি মহিলা বিধায়কদের উপহার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা-সহ বিধানসভায় বিজেপির ঘরে পৌঁছে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে খুশি হন অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বিধায়করা। কিন্তু খবর কানে যেতে বেজায় চটে যান বিরোধী দলনেতা। সৌজন্য তিনি কোনদিনই দেখান না। এবার পুজোর প্রীতি উপহারের মধ্যেও রাজনীতি টেনে আনলেন তিনি। সূত্রের খবর, দলের মহিলা বিধায়কদের মুখ্যমন্ত্রী দেওয়া উপহার ফেরত দিতে বাধ্য করান দলবদল নেতা। ফলে সেই উপহার মুখ্য সচেতকের ঘরে পাঠিয়ে দেন বিজেপি বিধায়িকারা। যদিও এক্ষেত্রে বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। অগ্নিমিত্রা বলেন, কামদুনির ঘটনার প্রতিবাদেই তাঁরা শাড়ি ফেরত পাঠালেন। তবে প্রশ্ন, যদি ফেরতই পাঠাবেন তাহলে গ্রহণ করলেন কেন?

আরও পড়ুন: জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে পার্থর আবেদন ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ

চিরকাল অসৌজন্যের রাজনীতি করেন ‘গদ্দার’। সদা সর্বদা বিরোধীদলের নেতা-নেত্রীদের অশালীন, কুরুচিপূর্ণ আক্রমণ করতে বিন্দুমাত্র বাধে না তার। দুর্গোৎসবে সব ভেদাভেদ ভুলে মেতে ওঠে বাংলা। এখানে ধর্ম-বর্ণ-জাতি কোনও ভেদ হয় না। অথচ সেই দুর্গা উৎসব উপলক্ষে পাঠানো উপহার নিয়ে নোংরা রাজনীতি করলেন ‘দলবদলু’ বিজেপি সর্দার।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...