Friday, May 15, 2026

‘সাগরকন্যা’: রামমোহন সম্মিলনীর পুজোর থিম প্রকাশ শতাব্দীর

Date:

Share post:

দুর্গাপুজোর থিমে বেশ কয়েক বছর ধরেই নজর কাড়ছে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী। এবারের পুজোর থিম এতদিন ফাঁস করেনি সেভাবে। বৃহস্পতিবার, মণ্ডপ থেকেই ‘সাগরকন্যা’ থিম ও ব্যানারের প্রকাশ করলেন সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Ray)। ছিলেন তৃণমূল (TMC) মুখপাত্র তথা ক্লাবের চেয়ারম্যান কুণাল ঘোষ (Kunal Ghosh)। শহরের বুকে কয়েক ঘণ্টায় তৈরি হল এক অভাবনীয় সাগর পারের পরিবেশ।

এবার ৭৯ বছরে পা দিচ্ছে কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো। গত বছর ‘জঙ্গলকন্যা’র পরে এবারের থিম ‘সাগরকন্যা’। কলকাতার বুকে এক টুকরো সাগর-জীবন। সেখানকার মহিলাদের জীবনশৈলী, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সুন্দরভাবে মণ্ডপে তুলে ধরেছেন রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তারা। উদ্বোধনী নাচের মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান।

এদিন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় (Satabdi Ray) এমন একটি থিম তুলে ধরার জন্য কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মৎসজীবীরা শারীরিকভাবে যেরকম পরিশ্রম করে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। যখন ওদের কথা বলা হচ্ছিল মনে হচ্ছিল কী অদ্ভুত এক সমাজের মধ্যে বাস করেন ওঁরা। শহরের জীবন থেকে কতটা আলাদা। যেটুকুর মধ্যে এই থিম তুলে ধরা হয়েছে সেটা রীতিমত প্রশংসাযোগ্য। স্বল্প আয়োজনে ভাব প্রকাশ করার মধ্যে যে আর্ট আছে সেটা নিঃসন্দেহে অতুলনীয়। সকলের পুজো ভালো কাটুক এই আশা রাখি।”

কুণাল ঘোষ বলেন, “গত ১ বছরে কিছু ঘনিষ্টদের আমরা হারিয়েছি তবু তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়া রয়েছে বিভিন্ন রকম সমস্যা। রয়েছে লোক বলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা তাছাড়া রামমোহন রায় রোডে যানবাহন চলাচলের সমস্যা তো রয়েছেই। তবু সব বাধা পেরিয়েই এই মণ্ডপ তৈরি করেছি। গতবছর ‘জঙ্গলকন্যা’ থিম ছিল। এবার থিম ‘সাগরকন্যা’। শুনলে রোমান্টিক মনে হলেও তাদের জীবন খুব কঠিন। সাগরকন্যা মানে উপকূল এলাকায় যে মৎসজীবীরা রয়েছেন তাঁদের পরিবারের মা-বোনেরা, তাদের জীবনযাত্রা রূপায়ণ করা হয়েছে থিমের মধ্য দিয়ে।”

কুণাল ঘোষের কথায়, “মৎসজীবীদের এই কঠিন জীবনের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এখন বেশ কিছু পদক্ষেপ করচ্ছে। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধন্যবাদ জানাব কারণ কীভাবে নৌকো পাওয়া যেতে পারে এই সংক্রান্ত যাবতীয় বিষয়ে তিনি আমাদের সহযোগিতা করেছেন। শিল্পী চেয়েছেন তাঁর মতো করে সাজাতে কিন্তু জায়গার অভাবে এবং সাধারণ মানুষের সুবিধার্থে ততটা আয়োজন করা যায়নি।”

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...