Friday, May 8, 2026

ধর্না প্রত্যাহার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের!

Date:

Share post:

সকালের উলট পুরাণ সূর্য ডুবতেই উল্টে গেল। নজিরবিহীন ভাবে বুধবার রাত থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau) ধর্নায় বসেন অরবিন্দ ভবনের (Arabindo Bhawan) সামনে। সহ-উপাচার্য, রেজিস্ট্রার, একাধিক ডিন, বিভিন্ন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU)পড়ুয়াদের ধর্না, অনস্থান, বিক্ষোভ, আন্দোলন, মিছিল অত্যন্ত চেনা ছবি। কিন্তু উপাচার্যের এই কাণ্ডে অবাক শিক্ষামহল। যদিও এদিন সন্ধ্যাতেই নিজের সিদ্ধান্ত বদলে ধর্না তুলে নেন বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau)।

মাস দুয়েকও হয়নি যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব নিয়েছেন বুদ্ধদেব সাউ। ছাত্রদের স্বার্থ দেখবেন বলে যিনি কথা দিয়েছিলেন, তিনি হঠাৎ ছাত্রদের বিরুদ্ধে গিয়ে এই অবস্থান বিক্ষোভের পথে হাঁটলেন কেন? প্রশ্ন শুনে উপাচার্য বলেছেন, ‘‘চেয়ারে বসে যে সম্মান পাওয়ার, তা পাচ্ছিলাম না। তাই ধর্নায় বসেছি।’’ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্নারত ইসি সদস্যদের কথা জানা গেলেও ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া মেলেনি। জুটা জানিয়েছে, তারা কখনওই শিক্ষকদের অপমান সমর্থন করবে না।এরপর খবর আসে যে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫ মিনিট নাগাদ অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন উপাচার্য।

Related articles

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে নতুন সাধারণ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বাংলায় দুদফায় নির্বাচন হয়ে, ফলও প্রকাশিত। রাজ্যে পট পরিবর্তন। কিন্তু এখনও একটি কেন্দ্রের নির্বাচন বাকি। কারণ, দ্বিতীয় দফায়...

চোটের জন্য খেলেছেন না আইপিএলে, মাঠের বাইরে নয়া নজির ধোনির

চোটের জন্য আইপিএলে মাঠে নামতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। কিন্তু মাঠের বাইরে নয়া নজির গড়লেন মাহি।...

হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশ, শুভেচ্ছা মমতা-অভিষেকের

পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৩ দিনের মাথায় প্রকাশিত হলো হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এবারেও সাফল্যের...

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...