Wednesday, May 13, 2026

নারদা-সারদার টাকায় শাড়ি বিলি করছে শুভেন্দু! বি.স্ফোরক দাবি কুণালের

Date:

Share post:

মহালয়ার দিন ফের বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, নারদা আর সারদার টাকায় পুজোর সময় শাড়ি বিলি করছেন শুভেন্দু। সিবিআই তাদের তদন্তে এটা দেখুক। এত শুভেন্দু এতো টাকা কোথায় পেল, তার সঠিক তদন্ত হওয়া উচিত।

শুভেন্দুকে ধুয়ে দিয়ে এদিন কুণাল আরও বলেন, “আদি বিজেপি বনাম নব‌্য বিজেপির লড়াই চলছে। শুভেন্দু অধিকারী সয়নে স্বপনে জাগরণে তৃণমূলকে ভয় পাচ্ছে। হতাশা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে ব্যক্তিগত আক্রমণ করছে। নিজেদের দলের মধ্যেও গণ্ডগোল পাকাচ্ছে। আমাদের কাছে তো খবর, শুভেন্দুই নিজে লোক পাঠিয়ে বিজেপির পার্টি অফিসগুলিতে গণ্ডগোল করাচ্ছে। কারণ, শুভেন্দুর টার্গেট ছিল সুকান্তকে সরিয়ে সভাপতি হওয়ার। শুভেন্দু যে বিজেপি হাইজ‌্যাক করতে চাইছে। তাই দলের আদি নেতা-কর্মীদের কর্মীদের অস্তিত্ব অস্বীকার করতে চাইছে।

কুণালের সংযোজন, “বিজেপি আড়াআড়ি ভাঙছে। আদি বিজেপি বনাম নব‌্য বিজেপি, তৎকাল বিজেপি, আরএসএস বিজেপির লড়াই। তাদের সঙ্গে আমাদের আদর্শের লড়াই। কিন্তু ওই দলের এই আদি কর্মীদের নূন্যতম সম্মানটুকু তো দিতে হবে। আমি তো প্রথমে বিক্ষোভ দেখে ভেবেছিলাম জুতোর সেল চলছে। তার পর দেখলাম সুকান্তর মুখ। ভাবলাম উনি বিজ্ঞাপনের মডেল। তার পর দেখলাম, ও বাবা সুকান্তকে জুতো মারছে। মারামারির সংস্কৃতি চলছে। সুকান্ত বলছেন বহিষ্কার করব। দিলীপ ঘোষ বলছেন শাস্তি একমাত্র উপায় না। আসলে বঙ্গ বিজেপিতে পুরোদস্তুর সার্কাস চলছে। এই ঝামেলাতেই বিজেপির কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ছে।”

আরও পড়ুন- মোটা টাকার বিনিময়ে জা.ল পাসপোর্ট! বাংলা-সিকিমের একাধিক জায়গায় CBI হা.না, BSF-র ভূমিকা নিয়ে প্রশ্ন

 

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...