Friday, April 3, 2026

আগামিকাল আইএসএল-এ নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষকে সমীহ লাল-হলুদ কোচের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচটা ঘরের মাঠে খেলার কথা ছিল। কিন্তু পুজোর সময় কলকাতায় নিরাপত্তাজনিত কারণে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটা ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে ভুবনেশ্বরে।শনিবার বিকেল সাড়ে পাঁচটায় খেলা কলিঙ্গ স্টেডিয়ামে। শুক্রবার কলকাতা থেকে ভুবনেশ্বর পৌঁছয় ইস্টবেঙ্গল। দলের সঙ্গে গিয়েছেন নতুন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার হিজাজি মাহের। গোয়া দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে তারা লিগে তিন নম্বরে। অন্যদিকে, কার্লোস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে। ভুবনেশ্বর থেকে তিন পয়েন্ট আনতে চায় লাল-হলুদ ব্রিগেড।

ক্লেটন সিলভাদের কোচ প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। কলকাতা ছাড়ার আগে কুয়াদ্রাত বলেছেন, “গোয়া প্রথম দুটো ম্যাচই জিতে ছ’পয়েন্ট পেয়েছে। ওদের একশো শতাংশ দক্ষতা দিয়ে খেলছে। ডুরান্ড কাপে ওরা মোহনবাগানের কাছে হেরে ছিটকে গিয়েছিল রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়ে। ওরা ভবিষ্যতের জন্য ভাল দল গড়ছে। তবে আমরা গোয়ার বিরুদ্ধে খেলার জন্য তৈরি।” আগের বেঙ্গালুরু এফসি ম্যাচে কিছু সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গিয়েছিল। তাই রেফারিং নিয়ে বেশ চিন্তিত কুয়াদ্রাত। দু’সপ্তাহের বিরতিতে ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন লাল-হলুদ কোচ। ক্লেটন, নাওরেম মহেশ গোল পাচ্ছেন বলেও স্বস্তিতে। তবে হোম ম্যাচ সমর্থকদের সামনে খেলার সুযোগ পাচ্ছেন না বলেও আক্ষেপ করছেন কুয়াদ্রাত। এই নিয়ে তিনি বলেন,” সমর্থকদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এই ম্যাচটা ঘরের মাঠে খেলতে পারছি না। ঘরের মাঠে আমাদের প্রতিটি ম্যাচেই সমর্থকেরা আমাদের বাড়তি শক্তি জোগায়। কিন্তু ক্লাবের ভালর জন্যও তো আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়।”

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে একাধিক রেকর্ড কোহলির

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...