Saturday, March 14, 2026

গো.লযোগ সারিয়ে অবশেষে পাড়ি দিল গগনযান!

Date:

Share post:

শনিবার সকাল থেকেই ইসরোর (ISRO ) আপডেটের দিকে চোখ ছিল সবার। ৮:৪৫ মিনিটে গগনযান (Gaganyaan ) মহাকাশের উদ্দেশে রওনা হবে বলে খবর ছিল। কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও উৎক্ষেপণ না হওয়ায় ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) জানান যে যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত এই মিশন স্থগিত করা হচ্ছে। দ্রুত পরবর্তী আপডেট দেওয়া হবে। ঠিক কোথায় সমস্যা সেটা অবশ্যই বিজ্ঞানীরা পরিষ্কার করে জানাননি। পরবর্তীতে ঘন্টা দেড়েক পরে বেলা দশটা নাগাদ গগনযান শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দেয়।

২০২৫ সালে মূল গগনযান মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো। মানুষকে মহাকাশে পাঠানোর আগে সব ধরনের সুরক্ষা নিশ্চিত করতে চান বিজ্ঞানীরা। ৩ মহাকাশচারী নিয়ে ক্রু মডিউল যাতে সমুদ্রেও নেমে পড়তে পারে, তারই মহড়া হল। গগনযান মিশনের TV-D1 ফ্লাইটে রয়েছে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’।এদিন থেকে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করল ইসরো। ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “এটা ঘোষণা করতে পেরে আমি খুব খুশি যে, গগনযান TV-D1 মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে।” পাশাপাশি এই মিশনের সঙ্গে জড়িত সব বিজ্ঞানীদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...