Wednesday, May 13, 2026

ইজরায়েলের বিরুদ্ধে ‘নতুন মা.রণাস্ত্র’ ব্যবহারের অভিযোগ, মৃ.তের সংখ্যা ৬ হাজার পার!

Date:

Share post:

ইজরায়েল ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে বলে অভিযোগ করল গাজা উপত্যকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় ইজরায়েল এই ‘নতুন ধরনের মারণাস্ত্র’ ব্যবহার করছে। তাদের দাবির নেপথ্যের যুক্তি হলো, হামলায় আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের আঘাতের চিহ্নের সঙ্গে আগের চিহ্নের কোনও মিল নেই।

প্রসঙ্গত , ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজা শহরের আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইজরায়েল এর আগে যত হামলা চালিয়েছে, সেগুলোতে আহত ব্যক্তিদের আঘাতের ধরনের সঙ্গে এবারের আঘাতের মিল নেই। ইজরায়েলের হামলায় আহত ব্যক্তিদের শরীরে এমন আঘাতের চিহ্ন আগে কখনও দেখেননি বলে তাঁদের দাবি।

তাদের দাবি, গাজায় ইজরায়েল ‘নতুন মারণাস্ত্র’ ব্যবহার করার কারণে আঘাতের ধরন বদলে গিয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ইজরায়েলি বিমান হামলায় ভেঙে পড়া ভবনগুলোতে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...