Sunday, March 15, 2026

স্থিতিশীল হলেও হাতে জোর পাচ্ছেন না! চিকিৎসকদের জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক

Date:

Share post:

আপাতত স্থিতিশীল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। রবিবার সকালেও চিকিৎসকদের একটি দল তাঁর নানারকম শারীরিক পরীক্ষা (Health Checkup) করেছেন। তবে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল বুলেটিন সামনে আসতেই জানা গিয়েছে, বর্তমানে স্থিতিশীলই রয়েছেন তিনি। তবে চিকিৎসকরা রক্তের নমুনা পরীক্ষা করে দেখার পরই সিদ্ধান্ত নেবেন কবে নার্সিংহোম থেকে ছাড়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় এদিন চিকিৎসকদের জানিয়েছেন হাতে জোর পাচ্ছেন না তিনি। আর সেকারণেই তাঁর আরও একবার এমআইআই (MII) পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে রবিবারই হাসপাতালে গিয়ে মন্ত্রীর‌ খোঁজ নিয়ে এসেছেন ইডি আধিকারিকরা (ED Officials)। সোমবার এ বিষয়ে আদালতে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

বর্তমানে চেস্ট থেরাপি করা হচ্ছে জ্যোতিপ্রিয়র। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা চিন্তা বাড়াচ্ছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এখন ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের হল্টার মনিটরিং চলছে। এর মাধ্যমে হৃদ্‌স্পন্দনের মাত্রা বোঝা যায়। পাশাপাশি সোমবার জ্যোতিপ্রিয়র টিল্ট টেস্ট করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের সুগারের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরেই। তাঁর রক্তে শর্করার মাত্রা অত্যধিক। এছাড়া কিডনির সমস্যাও রয়েছে তাঁর।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় শুক্রবার ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ওই দিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেন। আর সেই নির্দেশ মাত্রই এজলাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। চেয়ার থেকে পড়ে গিয়ে বমি করতে থাকেন তিনি। পরে জ্ঞানও হারান। এরপরই আদালতের নির্দেশে তাঁকে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

 

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...