Thursday, June 4, 2026

কেরল বি.স্ফোরণ-কাণ্ডের দায় নিয়ে থানায় আত্মসম.র্পণ ব্যক্তির, তদন্তে পুলিশ

Date:

Share post:

কেরলের বিস্ফোরণের ঘটনায় এবার দায় নিল এক ব্যক্তি। ত্রিশূর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির নাম ডোমিনিক মার্টিন। তার দাবি তিনিই টিফিনবক্সে বিস্ফোরক ভরে বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে কেরলের কোচিতে একটি ধর্মীয় সম্মেলনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন কমপক্ষে ৪০ জন। এদিন সকাল ৯টায় প্রথম বিস্ফোরণ হয়। পরে ১ ঘণ্টার মধ্যে আরও দুবার বিস্ফোরণ হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রবিবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ হয়। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, নাশকতার কারণেই এই বিস্ফোরণের ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ দল।

কেরল পুলিশের এডিজিপি অজিত কুমার জানিয়েছেন, ডমিনিক মার্টিন নামে এক ব্যক্তি ত্রিশুরের কোডাকারা থানায় গিয়ে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সেক্ষেত্রে তিনি কেন এই কাণ্ড ঘটালেন তা পুলিশ খতিয়ে দেখছে। কারণ ওই ব্যক্তির মুখের কথায় সবটা বিশ্বাস করতে রাজি নিয়ে পুলিশ। এভাবে বিস্ফোরণের পরে আবার নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণের পেছনে অন্য কোনও মতলব রয়েছে কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে।

আরও পড়ুন- লোকাল ট্রেনের সঙ্গে ধা.ক্কা এক্সপ্রেস ট্রেনের, অন্ধ্রপ্রদেশে মৃ.ত ৩, আ.হত বহু

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...