Monday, May 18, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে দরন্ত জয় পেয়ে বোলারদের প্রশংসায় ভাসলেন রোহিত

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত ছ’টার মধ‍্যে ছটাতেই জয় টিম ইন্ডিয়ার। চলতি বিশ্বকাপে দলের ব‍্যাটার থেকে বোলার সবাই রয়েছে নিজের সেরা ফর্মে। যার ফলে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছুটছে টিম ইন্ডিয়া।

গতকাল লখনৌতে ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল রোহিত শর্মার দল। সেই ম‍্যাচে ইংরেজদের ১০০ রানে হারায় টিম ইন্ডিয়া। সৌজন্যে বোলারদের দাপট। ম‍্যাচ শেষে তাই বোলারদের প্রশংসায় ভাসলেন ভারত অধিনায়ক। ম‍্যাচ শেষে রোহিত বলেন,” আমরা বরাবর ভাল বল করছি। আমাদের বোলারেরা সবাই অভিজ্ঞ। এখানকার পরিবেশে কীভাবে বল করতে হয় সেটা ওরা ভাল ভাবেই জানে। পরিবেশ কাজে লাগিয়েছে শামি ও বুমরাহরা। কুলদীপও খুব ভাল বল করেছে। আমাদের বোলিং আক্রমণ এবারের বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণ। ধারাবাহিক ভাবে আমরা ভাল খেলছি। আশা করছি আগামী দিনেও এ ভাবেই খেলতে পারব।”

এদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করে ম‍্যাচের সেরা হয়েছেন রোহিত। ম‍্যাচ সেরার পুরস্কার নিয়ে ভারত অধিনায়ক বলেন,” উইকেট খুব একটা সহজ ছিল না। তারপরেও ইনিংসের মাঝে আমার মনে হয়েছিল, ৩০ রান কম হয়েছে। কারণ, রাতের দিকে শিশির পড়ছিল। ব্যাটে বল ভাল আসছিল। তাই চিন্তায় ছিলাম। প্রথম ১০ ওভারেই বুঝতে পেরেছিলাম এই উইকেটে দ্রুত রান করা যাবে না। সেই কারণে যত বেশি সম্ভব বল খেলার চেষ্টা করেছি। কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পরে রাহুল ও সূর্যকুমার-এর সঙ্গে জুটি বেঁধেছি। তবে ইতিবাচক থাকার চেষ্টা করেছি। কিন্তু খারাপ সময়ে আউট হয়ে গিয়েছি। আরও বেশি ক্ষণ খেলার চেষ্টা করেছিলাম।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...