Friday, May 15, 2026

টিকিটের কালোবাজারি নিয়ে তৎপর পুলিশ, তলব CAB- কে : সূত্র

Date:

Share post:

আগামী রবিবার ইডেনে বিশ্বকাপের মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ওই দিনই আবার ফর্মে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দল। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। সেই  সুবাদে রবিবারের ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। বিক্ষোভ করছেন বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা। উঠছে কালোবাজারিও অভিযোগ ওঠে। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে অনেককে। আর জানা যাচ্ছে, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। যদিও সিএবি সূত্রে এই গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে জানা যাচ্ছে, শুক্রবার ময়দান থানায় আসেন অনলাইন টিকিট বিক্রি সংস্থার প্রতিনিধিরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০০ টাকার টিকিট ৮০০০ টাকায় বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তাদের নাম শুভ্রদীপ ভট্টাচার্য, সুমন সর্দার এবং সন্দীপন লাহা। তাঁদের কাছ থেকে ১৭টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও পুলিশের তরফে আরও জানান হয়েছে, টিকিটের কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট। জানা যাচ্ছে, ময়দান এবং এন্টালি, কলকাতা পুলিশের এই দুই থানায় মোট সাতটি এফআইআর হয়েছে সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে।

কলকাতায় ম্যাচের টিকিট নিয়ে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে। অভিযোগ ওঠে কালোবাজারির। এই প্রসঙ্গে গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ” টিকিটের চাহিদা থাকবেই। সিএবি-র পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। তারা তো আর মহামেডান মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। এই দায়িত্ব পুলিশকেই নিতে হবে। ভারত ফাইনালে উঠে গেলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও টিকিটের হাহাকার থাকবে। এখানেও রয়েছে। একবার সিএবি বা বিসিসিআই-এর কাছ থেকে টিকিট বেরিয়ে গেলে কিছুই করার থাকে না।”

আরও পড়ুন:লঙ্কানদের বিরুদ্ধে বড় জয়, ইডেনে নামার আগে বিরাট বার্তা রোহিতের

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...