Wednesday, May 13, 2026

সোশ্যাল মিডিয়ায় ইডেনের টিকিট? ঢুঁ মারতেই খো.য়া গেল এক লক্ষ টাকা!

Date:

Share post:

রবিবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে (Eden Gardens) ভারত বনাম সাউথ আফ্রিকার (India vs South Africa match) ম্যাচ নিয়ে যত না বেশি উন্মাদনা তার থেকে বেশি টিকিট না পাওয়ার বিক্ষোভ আর হাহাকার । এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে টিকিটের কালোবাজারির অসাধু চক্র। শহর কলকাতা (Cricket lover Kolkata)ক্রিকেট ভালোবাসে আর তাই প্রিয় খেলা দেখার টানে যেখানে পারছে সেখানেই ম্যাচের টিকিট খোঁজার জন্য উঁকিঝুঁকি দিচ্ছে। এটা করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় (Social Media)টিকিট খুঁজতে গিয়ে চুরানব্বই হাজার টাকা খোয়ালেন এক ব্যক্তি। প্রতারিত ক্রিকেটপ্রেমী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে (Cyber Crime Department of Kolkata Police) অভিযোগ করেছেন বলে জানা যাচ্ছে।

পুলিশ বলছে টিকিট কেনার চক্করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে ঘোরাঘুরি করছিলেন অভিযোগকারী। সেখানে রনি ঘোষ (Roni Ghosh) নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সিএবির ‘অফিশিয়াল টিকিট বিক্রেতা’ বলে পরিচয় দেন এবং বিশ্বকাপের ম্যাচের জন্য টিকিটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। অভিযোগকারী শুধু নিজের জন্য নয়, আত্মীয় ও বন্ধু বান্ধবের জন্যও টিকিট কিনতে চেয়েছিলেন। সেইমতো ৯৪ হাজার টাকা রনি ঘোষ নামে ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে পাঠিয়েছিলেন অভিযোগকারী। ব্যাস, টাকা ট্রান্সফার হল কিন্তু টিকিট হাতে এল না। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...