Wednesday, May 13, 2026

ইডেনের মহারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি বদলাবে ভারতীয় দল?

Date:

Share post:

ক্রিকেট বিশ্বকাপের টিকিটের কালোবাজারিতে আরও ধরপাকড়। এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালোবাজারি সম্পর্কে জানতে শনিবার সিএবি কর্তা নরেশ ওঝাকে জিজ্ঞাসাবাদ করেন ময়দান থানার আধিকারিকরা। তাঁর সঙ্গে ছিলেন সিএবি-র এক আধিকারিক বিশ্বপতি সেন।

এই আবহাওয়াতেই আজ মহারণে নামছে ভারত। দলের মতো ভারতের অধিনায়কও ফর্মে রয়েছেন। ঘরের মাঠে অবশ্য রান পাননি রোহিত। ইডেন রোহিতের পছন্দের মাঠ। সেখানে আবার জ্বলে উঠতে পরে তাঁর ব্যাট।
চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে রান পেয়েছেন শুভমন। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে। ইডেনেও সেই ফর্ম বজায় রাখতে চাইবেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতা ভুলে ওয়াংখেড়েতে রান পেয়েছেন। রবিবার বিরাটের ৩৫তম জন্মদিন। সেই বিশেষ দিনেই নজির গড়তে চাইবেন তিনি।ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র শ্রেয়সই ভাল খেলতে পারছিলেন না। মুম্বইয়ে তিনি রান পেয়েছেন। সেই ফর্মই ইডেনে ধরে রাখতে চাইবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।
তিন ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি খেলবেন ঘরের মাঠে। ইডেনেও আগুন ঝরাতে চাইবেন শামি।

চলতি বিশ্বকাপের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা। ইডেনের উইকেট থেকে সাহায্য পাবেন। তা কাজে লাগাতে পারেন বুমরা।

মহম্মদ সিরাজ চলতি বিশ্বকাপে ওয়াংখেড়েতে ফর্মে ফিরেছেন। ইডেনেও নতুন বল সুইং করে। তাই এই মাঠেও ভাল খেলতে চাইবেন তিনি।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...