Sunday, June 21, 2026

রাজ্যপালরা সুপ্রিম পর্যবেক্ষণ মানবেন: আনন্দ বোসকে নি.শানা করে মন্তব্য স্পিকার বিমানের

Date:

Share post:

রাজ্যপালদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যপালের বিরুদ্ধে ইচ্ছেমতো বিল আটকে রাখার অভিযোগ প্রসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “আপনি নির্বাচিত জনপ্রতিনিধি নন। রাজ্যপালদের এই সত্যিটা ভুলে যাওয়া উচিত নয়।” বিল অনুমোদনে বিলম্ব নিয়ে আম আদমি পার্টি সরকারের দায়ের করা মামলায় সোমবার পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতকে হুঁশিয়ারি দেয় শীর্ষ আদালত। সেই উদাহরণ তুলে ধরেই এদিন বাংলার রাজ্যপালকে নিশানা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভায় পাশ হওয়া একগুচ্ছ বিলে স্বাক্ষর না করে ফেলে রেখেছেন আনন্দ বোস। শীর্ষ আদালতের প্রসঙ্গ টেনে বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, “আশা করি রাজ্যপালরা এই পর্যবেক্ষণ মানবেন।”

 

স্পিকার জানান, ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকারের মোট ২২টি বিল আটকে রয়েছে রাজভবনে। বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, ”বিল আটকে রাখার এক্তিয়ার নেই রাজ্যপালের। আশা করি সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণ সব রাজ্যপালরা মানবেন।” বর্তমান রাজ্যপাল আনন্দ বোসের কাছেই সবচেয়ে বেশি বিল আটকে আছে বলেও অভিযোগ করেন স্পিকার।

 

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনটি বিল পড়েছিল রাজভবনে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪টি বিলে স্বাক্ষর করেননি তৎকালীন রাজ্যপাল। আর ২০২১ থেকে এখনও পর্যন্ত আরও ১৫টি বিল পড়ে রাজভবনে। সব মিলিয়ে ২২টি বিল বলে জানান স্পিকার। আনন্দ বোস জমানায় আটকে আছে ৬টি বিল। এই খতিয়ান তুলে ধরেই রাজ্যপালকে নিশানা করেন বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, ”উনি তো অনেক লোক নিয়োগ করছেন। বিল-এর ত্রুটি বিচ্যুতি দেখার জন্যও লোক নিয়োগ করা উচিত। ওঁর সংশয় যদি কিছু থাকে আমাদের মতামত নিতে পারেন। জনগণের জন্য বিল পেশ করা হয় বিধানসভায়। সেই বিধানসভাকে মর্যাদা দিতে হবে রাজ্যপালকে।”

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...