Monday, May 18, 2026

ধামসা মাদল-ঢাকের বাদ্যি, অভিষেকের জন্মদিনে কালীঘাটে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

Date:

Share post:

আজ ৭ নভেম্বর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে এদিন সকাল থেকেই বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থক ও অভিষেকের অনুগামীরা। বেলা যত বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ভিড়ও বেড়েছে। বিকেলে অভিষেক যখন জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করতে বাড়ির বাইরে আসেন, তখন কার্যত কালীঘাট অবরুদ্ধ হয়ে পড়ে। অভিষেকের হাত ধরে বাইরে এসেছিলেন তাঁর কন্যা ও পুত্র। দলের সেনাপতিকে একপলক দেখা, একটু ছোঁয়া, হাত মেলানো কিংবা একটা সেলফির আবদার। সকলের আবদার মেটান অভিষেক। তখন ধামসা মাদল, ঢাকের বাদ্যিতে মুখরিত কালীঘাট চত্বর। দীর্ঘায়ু কামনা করে জয়ধ্বনি ওঠে প্রিয় নেতার নামে।

জন্মদিন উপলক্ষে ব্যানার-প্ল্যাকার্ড-কেক হাতে মানুষের ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় অভিষেকের নিরাপত্তারক্ষী ও পুলিশকে। অনুগামীদের মাঝে দাঁড়িয়েই কেক কাটেন অভিষেক। কেকে বিলি করা হয় অনুগামীদের মধ্যেও।কোনও রাজনীতিকের জন্মদিন ঘিরে বাংলায় এধরনের উচ্ছ্বাস আগে চোখে পড়েনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন প্রিয় নেতার মঙ্গল কামনায় মন্দির-মসজিদ ও গির্জায় প্রার্থনা ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। অনেক জায়গায় অন্ন তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:নিজের পরিবারকেই কাঠ*গড়ায় তুললেন উন্নাও-ধ*র্ষিতা!

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...