Saturday, May 30, 2026

গাজা শহরের কেন্দ্রস্থলের দখল নিলো ইজরায়েল, হিজবুল্লাহকে হুঁশিয়ারি নেতনিয়াহুর

Date:

Share post:

এক মাসেরও বেশি সময় ধরে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। এবার গাজা শহরের কেন্দ্রস্থলে দখল নিল তারা। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ইজরায়েলের সেনাবাহিনী। জানানো হয়েছে হামলার মুখে জঙ্গিরা দক্ষিণ রাজার দিকে পালাতে শুরু করেছে। এদিকে, হামাসের সমর্থনকারী হিজবুল্লা বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

লাগাতার হামলার মাঝে মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্য ভাষণ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই ভাষণেই হামাসের পাশাপাশি হিজবুল্লাকেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “যদি হিজবুল্লা এই যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে বড় ভুল করবে। এই সিদ্ধান্ত তাদের আয়ুষ্কালের ঝুঁকির হবে।” পাশাপাশি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট মন্তব্য করেন, “হামাসকে চিরতরে ধ্বংস করতে বদ্ধপরিকর আমরা।” এর পরেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “আমাদের সেনা এখন গাজার কেন্দ্রস্থলে। গাজা এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি।”

গাজা দখল নিলে হামলায় কোন খামতি রাখছে না ইজরায়েলি সেনা। হামাসের সুরঙ্গ ঘাঁটিতে ঢুকে হামলা চালাচ্ছে সেনা। বাজেয়াপ্ত করা হয়েছে হামাসের বহু অস্ত্রশস্ত্র। গাজার মাটিতে যুদ্ধবিরতি চেয়ে অন্যান্য রাষ্ট্রগুলি ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করলেও থামতে নারাজ নেতানিয়াহু। স্পষ্ট ভাষায় তুমি জানিয়ে দিয়েছেন, যতদিন না বন্দিদের মুক্তি দিচ্ছে হামাস ততদিন পর্যন্ত গাজায় জ্বালানি সরবরাহ করা হবে না, যুদ্ধবিরতি ঘোষিত হবে না। অবশ্য মঙ্গলবার তিনি জানিয়েছেন, ত্রাণ ও পণবন্দিদের স্বার্থে গাজায় ‘কৌশলগত বিরতি’র সিদ্ধান্ত নিতে পারেন নেতানিয়াহু।

 

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...