Thursday, May 14, 2026

দ.মবন্ধ পরিস্থিতি থেকে সাময়িক স্বস্তি! দিল্লিতে রাতভর বৃষ্টিতেও পিছু ছাড়ছে না দূষণ য.ন্ত্রণা

Date:

Share post:

বায়ু দূষণের (Air Pollution) জেরে দমবন্ধ পরিস্থিতি রাজধানী শহরের (Delhi)। যত সময় যাচ্ছে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। ইতিমধ্যে দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি (Artificial Rain) নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। কিন্তু কেন্দ্রীয় ছাড়পত্র এখনও না মেলায় কবে সেই বৃষ্টি নামানো হবে তা নিয়ে সংশয়ের আবহেই বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে দিল্লির আবহাওয়ায় আকস্মিক পরিবর্তন। রাতভর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) হয়। আর এই বৃষ্টির জেরেই প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

 

তবে সাময়িক বৃষ্টির কারণে শুক্রবার সকালে দিল্লির বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮। গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল। কিন্তু, এক রাতের সামান্য বৃষ্টিতে বায়ুর গুণমানের বিশেষ পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, শুক্রবারও দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলগুলির বায়ুর গুণমান খুব খারাপ পর্যায়েই রয়ে গিয়েছে। এদিকে বায়ুর গুণমানে সেই রকম পরিবর্ত ধরা না পড়লেও, বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী।

এদিকে, দূষণ বিরোধী পদক্ষেপগুলির বাস্তবায়ন ঠিকঠাক করতে মন্ত্রীদেরও মাঠে নামিয়েছে দিল্লি সরকার। বৃহস্পতিবার দিল্লির বেশ কয়েকজন মন্ত্রীকে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে দিল্লির সংযোগকারী বিভিন্ন এলাকা এবং সীমানা এলাকাগুলি পরিদর্শন করতে দেখা গিয়েছে।

 

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...