Monday, June 8, 2026

জাতীয় সড়কের ওপরে চলন্ত বাসে আ.গুন! আ.হত একাধিক

Date:

Share post:

ফের দুর্ঘটনা। ফের অগ্নিকাণ্ড। জাতীয় সড়কে যাত্রীবাহী বাসে এবার ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। এলাকায় তুমুল চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ ও দমকল।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল বাসটি। বাসে অনেক যাত্রীও ছিলেন। ঘড়িতে তখন প্রায় ১০টা। খড়্গপুর থানা এলাকার মাদপুরের কাছে বাসটিতে আগুন লেগে যায়। প্রথমে বাসে আগুনের ফুলকি দেখতে পান চালক। বিপদ বুঝেই বাস মাঝরাস্তায় থামিয়ে দেন। বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক মুহুর্তের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে দেয়।

এদিকে চোখের নিমেষে সেই আগুন ভয়াবহ আকার নেয়। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ মারা গেছেন কিনা, জানা যায়নি। কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন- স্বস্তিতে বজরং, মানহানির মামলায় জামিন পেলেন তিনি

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...