Monday, June 8, 2026

স্বস্তিতে বজরং, মানহানির মামলায় জামিন পেলেন তিনি

Date:

Share post:

স্বস্তিতে ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া। মানহানির মামলায় জামিন পেলেন তিনি। কুস্তিগিরদের আন্দোলনের সময় তাঁর একটি মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা করেছিলেন কুস্তি কোচ নরেশ দাহিয়া। সেই মামলায় বজরংয়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত।

মামলার প্রথম তিনটি শুনানিতেই আদালতে উপস্থিত হননি বজরং। তবে বৃহস্পতিবার তিনি নিজে উপস্থিত হয়েই জামিন নিয়েছেন। নরেশের অভিযোগ ছিল, সমাজে তাঁর ভাবমূর্তি এবং সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন বজরং। তাই বজরংয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং মানহানির মামলা করেছিলেন নরেশ। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এবং তাঁকে অপসারণের দাবিতে আন্দোলনের সময়ের এই ঘটনা। সে সময় ব্রিজভূষণের পক্ষে দাঁড়িয়েছিলেন নরেশ। তাঁর অবস্থানের বিরোধিতা করে বজরং পুনিয়া মন্তব্য করেছিলেন, “নরেশের বিরোধিতার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। কারণ তাঁর বিরুদ্ধেও ধর্ষণের মামলা হয়েছিল।” এই মন্তব্যের জন্য বজরংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নরেশ।

আরও পড়ুন:‘বিরাট’ প্রশংসায় ভিভিয়ান রিচার্ডস, একহাত নিলেন কোহলির সমালোচকদের

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...