Saturday, May 9, 2026

বিরাট এখন খুব ব্যস্ত’, তাই বিরক্ত করি না : যুবি

Date:

Share post:

বিরাট এখন খুব ব্যস্ত’, তাই বিরক্ত করি না’, বিরাট কোহলিকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। মহেন্দ্র সিং ধোনি তাঁর কাছের বন্ধু নয়, কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। এবার যুবির আরও একটা ভিডিও ক্লিপ ভাইরাল। যেখানে ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে, তিনি বিরাট কোহলিকে বিরক্ত করেন না। কারণ, বিরাট এখন খুব ব্যস্ত। যুবি এটাও জানিয়েছেন, চিকু ও বিরাটের মধ্যে এখন অনেক পার্থক্য।

একটি পডকাস্টে সঞ্চালক ভারতের ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপ জয়ী তারকার কাছে জানতে চান, বিরাট কোহলির সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না? যুবরাজ বলেন, “একেবারেই নয়। বিরাট খুব ব্যস্ত, আমি ওকে বিরক্ত করি না। ভারতীয় দলে যখন বিরাটের অভিষেক হয়, তখন সিনিয়র ছিলেন যুবরাজ। তখনই টি-২০ বিশ্বকাপ জিতে ফেলেছেন বাঁ-হাতি স্টাইলিশ অলরাউন্ডার। সিনিয়রের মতো গাইডও করতেন জুনিয়র বিরাটকে। যুবি বলেছেন, তরুণ বিরাট কোহলির নাম ছিল চিকু। আজকের চিকুকে সবাই বিরাট কোহলি নামেই জানে। চিকু ও বিরাট, দুই চরিত্রের মধ্যে অনেক পার্থক্য।

ভারতীয় দলের অনুশীলনে যখন ফুটবল খেলা হত, তখন দু’জনের মধ্যে দারুণ লড়াই ছিল। পুরনো স্মৃতিতে ডুবে যুবি বলেন, ফুটবল খেলার সময় বিরাটের সঙ্গে আমার দারুণ লড়াই চলত। এমনকী আশিস নেহরা, বীরেন্দ্র সেহবাগ সঙ্গেও ফুটবল খেলার সময় লড়াই হত। বিরাটের ফুটবল স্কিল ছিল। কিন্তু ওর থেকে আমার স্কিল বেশি ছিল। কিন্তু বিরাট দুর্দান্ত ব্যাটসম্যান। আমি ভাল ফুটবলার। বিরাট মনে করে, ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ও সেটা নয়। তবে ক্রিকেটে ও সেরা। ভারতীয় দলে বিরাটের প্রভাব নিয়ে যুবি বলেন, আমরা সকলেই চাই ফিট ভারতীয় দল। কিন্তু বিরাট অধিনায়ক হওয়ার পর পার্থক্যটা বোঝা গিয়েছে। সে একটা মানদণ্ড তৈরি করেছে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...