Sunday, May 17, 2026

‘পিপ্পা’ ছবি থেকে ‘কারার ওই লৌহ কপাট…’ গানটি অবিলম্বে সরানোর দাবি কুণালের

Date:

Share post:

মুক্তি যুদ্ধের উপর ছবি। শত্রুপক্ষের সামনে ‘জান কুরবান’ করার প্রতিশ্রুতি। ‘পিপ্পা’ ছবিটিকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করতে এ আর রহমান ‘কারার ওই লৌহ কপাট…’-এ ভরসা রেখেছিলেন।

কিন্তু অভিযোগ, কাজী নজরুল ইসলামের এই গান ‘রোম্যান্টিক সং’-এ রূপান্তরিত করে ফেলেছেন অস্কারজয়ী এই সুরকার।

গানটি নিয়ে রীতিমতো সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। গানটিকে নতুনভাবে উপস্থাপন করতে গিয়ে আসল অনুভূতিটাই ‘ঘেঁটে ঘ’ করে দিয়েছেন, দাবি তাঁদের।
বিদ্রোহী কবির পরিবার তো বটেই, এমনকী বাংলার তাবড় শিল্পীকুলও এই গানের সুর নিয়ে রহমানের তীব্র সমালোচনা করেছেন ৷ এবার এই গানের সুর নিয়ে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “‘কারার ঐ লৌহকপাট’ গানটির এই বিকৃতি মানা যায় না ৷ সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন ৷ সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান ৷ গানের স্বাধীনতার নামে এটা চলতে পারে না ৷ মূল সুর এবং ভাব অটুট রেখে তাঁরা গানটি ফেরাতে পারেন ৷ কিন্তু যেটা চলছে, সেই ছেলেখেলা অসহ্য ৷”

প্রসঙ্গত , নিজের এক্স হ্যান্ডেলের পাশাপাশি এই পোস্টটিকে তিনি সোশ্যাল মিডিয়ার ফেসবুকেও পোস্ট করেছেন ৷ বিগত কয়েক দিন ধরে বিশিষ্ট পরিচালক এ আর রহমানের এই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে ৷

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...