Thursday, June 25, 2026

রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা মমতার, এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেকেরও

Date:

Share post:

রাজ্যজুড়ে আজ আলোর উৎসবে (Festival of Light) আনন্দের বন্যা। কলকাতা থেকে জেলা সর্বত্রই দীপাবলিতে (Diwali 2023) মাতোয়ারা রাজ্যবাসী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। সকাল থেকেই কালীঘাট, তারাপীঠ দক্ষিণেশ্বরে কাতারে কাতারে ভক্তের ঢল। দুপুরে অমাবস্যা তিথি শুরু হওয়ায় অনেক বারোয়ারি মণ্ডপেই সন্ধ্যায় পুজো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্ধকার কাটিয়ে আলোর উদযাপনে এদিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রীর পোস্ট করা কালীপুজোর পোস্টে লেখা হয়েছে- “সকলকে কালীপুজোর আন্তরিক অভিনন্দন।” অন্যদিকে দিওয়ালির শুভেচ্ছাবার্তায় ইংরেজি এবং হিন্দিতে লেখেন – “দীপের আলোয় আপনার জীবন আলোকিত ও আনন্দময় হোক।”

উৎসবের শুভেচ্ছা বার্তা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকেও। ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি পালন করছেন মোদি। হিমাচলের লেপচায় রয়েছেন তিনি। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।”

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। তিনি লেখেন, আলোর উৎসব আমাদের সকলের জীবনকে ভালোবাসা ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। আনন্দের উষ্ণতায় ভরে উঠুক পরিবার ও প্রিয়জনদের সাহচর্য। দায়িত্বের সঙ্গে উৎসব পালনের কথাও লেখেন অভিষেক।

অন্যদিকে রাজ্যবাসীকে বাংলা ভাষায় দীপাবলির শুভেচ্ছা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...