Tuesday, March 17, 2026

ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন: কালীপুজোয় ঘরোয়া মেজাজে মুখ্যমন্ত্রী, যজ্ঞ অভিষেকের

Date:

Share post:

প্রতি বছরের মতো এবারও বাড়ির কালীপুজোয় ভোগ রান্না থেকে শুরু করে পুজোর তদারকি অতিথি আপ্যায়ন নিজেই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এদিন অমাবস্যা তিথি দুপুর থেকেই শুরু হয়ে যাওয়ায় সন্ধে থেকেই পুজো শুরু হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে অন্যান্য বাড়ির মত এবারও যজ্ঞে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

এমনিতেই নিজেকে বাংলার একেবারে ঘরের মেয়ে হিসেবে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সরল জীবনযাপন যেকোনও রাজনীতিবিদের কাছে উদাহরণ। আর বাড়ির কালীপুজোয় একেবারে বাড়ির মেয়ের মতোই নিজের হাতে মায়ের ভোগ রান্না করেন মমতা। সঙ্গে থাকেন পরিবারের সদস্যরাও। এবারও ভোগ রাঁধেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবছরও দিনভর উপোস করে পুজোর আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো। সন্ধের আগে ছেলেকে নিয়ে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়েকে আজানিয়াকে নিয়ে আসেন রুজিরা।

মমতা, অভিষেক-সহ পরিবারের সদস্যরা মিলে পুষ্পাঞ্জলি দেন। এরপরে যজ্ঞে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সর্বক্ষণই পুজোর তদারকি করেন মমতা। পাশাপাশি, অতিথিদেরও খেয়াল রাখেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্ত্রী ও মেয়েকে নিয়ে এসেছেন দেবাশিস কুমার। আসেন সুব্রত বক্সি। এসেছিলেন মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, অরূপ রায়, মেয়র ফিরহাদ হাকিম। সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেনও উপস্থিত ছিলেন।

আসেন আইপিএস অনুজ শর্মা, জাভেদ শামিম, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, বিবেক সহায়, জ্ঞানবন্ত সিং। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে দেখা যায়। ছিলেন রাজীব কুমার, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে শুধু ভিভিআইপিআই নন, এদিন সাধারণ মানুষের জন্যেও মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা থাকে খোলা। প্রত্যেককে দেওয়া হয় ভোগ।

আরও পড়ুন- সূর্য ডুবতেই আলোর মালায় সাজল দক্ষিণেশ্বর! ভি.ড় বাড়ছে কালীঘাট-তারাপীঠে

 

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...