Thursday, June 18, 2026

কুণালের থ্রিলার উপান্যাস নিয়ে এবার ওয়েব সিরিজ! বাংলাদেশ-ভারতের OTT-তে

Date:

Share post:

আর বইয়ের মলাটে আটকে নেই তাঁর লেখা, এবার ওয়েব সিরিজ হচ্ছে রাজনীতিবিদ তথা সাংবাদিক কুণাল ঘোষের (Kunal Ghosh) ক্রাইম থ্রিলার নিয়ে। কুণালের লেখা বই ‘পথ হারাব বলেই’-কে ভিত্তি করেই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘লহু‘। তবে, ভারতের নয়, বাংলাদেশের প্রযোজনা সংস্থা ওয়েব প্ল্যাটফর্ম চরকি-তে আসছে এই সিরিজ। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার (Sohini Sarkar) আর বাংলাদেশের চর্চিত অভিনেতা আরফিন শুভ (Arfeen Shubho)। সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তাঁর অভিনয় বহুল আলোচিত। সিরিজটির পরিচালনা করছেন ‘কিশমিশ’, ‘দিলখুশ’-র পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

এক মাওবাদী নেত্রী। বনে-জঙ্গলে ঘুরে সংগঠন তৈরি করছেন। থাকছেন গা ঢাকা দিয়ে। এই পরিস্থিতিতে উপস্থিত হলেন এক পুলিশ অফিসার। দক্ষ, তব রূঢ় নন। ঘুরছেন ছদ্মবেশে। এরপর চলল চোর-পুলিশ থুড়ি সন্ত্রাসীবাদী-পুলিশ লুকোচুরি। তাহলে কি মুখোমুখি দেখা হল মাওবাদী নেত্রীর সঙ্গে? কী পথে এগোয় তাঁদের রসায়ন! সেই নিয়েই এগিয়েছে কুণাল ঘোষের লেখা ক্রাইম থ্রিলার ‘পথ হারাব বলেই’। আর তাকে ভিত্তি করেই ওয়েব সিরিজটি তৈরি করছেন রাহুল মুখোপাধ্যায়।

সিনেমা-ওয়েব সিরিজ সবেতেই এই মুহূর্তের অতি জনপ্রিয় মুখ সোহিনী সরকার। সদ্য ব্যোমকেশে তাঁকে দেখা গিয়েছে সত্যবতী হিসেবে। এবার একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করবেন তিনি। সঙ্গে আরফিন শুভ। ‘মুজিব’-এর নাম ভূমিকায় শুভর অভিনয় মনে দাগ কেটেছে দর্শকদের মনে। এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘আহারে’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

রাহুলের আগের দুটি ছবিতেই ছিল প্রেমের ছড়াছড়ি। আর এই সিরিজ একেবারে প্রেম বর্জিত। কুণালের লেখা (Kunal Ghosh) উপন্যাসের থ্রিলারধর্মী ছন্দকে পর্দায় ধরতে চেয়েছেন পরিচালক। ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে শুটিং। কলকাতা ছাড়াও শিলংয়ের অনেক জায়গাতেই যাবে ‘লহু’র টিম।

Related articles

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...