Saturday, June 20, 2026

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশে এবার নয়া নিয়ম! জেনে নিন

Date:

Share post:

স্বল্প পোশাক কিংবা ছেঁড়া জিন্স পরে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple, Puri) প্রবেশ করা যাবে না, এ কথা আগেই জানানো হয়েছিল। পুরুষদের ক্ষেত্রে হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী বছরের গোড়া থেকেই এই নিয়ম কার্যকরী হবে। এবার এই নয়া বিধির তালিকায় জুড়ল আরও কিছু নির্দেশ। এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) আর পান বা গুটখা জাতীয় কিছু খাওয়া যাবে না। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)।

পুরীর মন্দিরের সঙ্গে ভক্তদের এক আলাদা সম্পর্ক রয়েছে। দশকের পর দশক ধরে মানুষের ভিড়ের অন্যতম কেন্দ্রবিন্দু জগন্নাথ মন্দির। প্রাণভরে আরাধ্য নারায়ণকে পুজো দেওয়ার পাশাপাশি ফুল -মালা ইত্যাদি নিবেদনের রীতিও এতদিন ধরে চলে আসছে। তবে এবার থেকে আর ফুল বা প্লাস্টিকের ব্যাগ নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না বলে জারি হল নির্দেশিকা। এর পাশাপাশি ভক্ত-সহ সেবায়েত, কর্মী- সকলের জন্যই জগন্নাথ মন্দির চত্বরে পান ও গুটখা খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল।আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...