Wednesday, May 13, 2026

মলদোভা সফরে গিয়ে বিপত্তি! কুকুরের কামড়ে আ.হত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট  

Date:

Share post:

এক প্রেসিডেন্টের কুকুর কামড়ে দিল আরেক প্রেসিডেন্টকে। সম্প্রতি মলদোভা (moldova) সফরে গিয়ে কুকুরের কামড় খেতে হল অস্ট্রিয়ার প্রেসিডেন্ট (austrian president) আলেক্সান্ডার ফন দ্যার ব্যালেনকে। বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর কুকুর (Dog) এমন অঘটন ঘটিয়েছে। জানা গিয়েছে, এদিন প্রেসিডেন্ট মায়া সান্দুর বাসভবনের বাইরে হাঁটাহাঁটির সময়, ব্যালেনের হাতে কামড় দেয় কুকুরটি। পরে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ছুটে যান ব্যালেন। জানা গিয়েছে বর্তমানে হাতে ব্যান্ডেজ বেঁধে ঘুরছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

এদিকে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন কুকুরটির জন্য দুঃখপ্রকাশ প্রকাশ করে লেখেন, আমাকে যারা চেনেন তাঁরা প্রত্যেকেই জানেন, আমি কুকুর কতটা ভালোবাসি। তবে আমি তার বিষয়টি বুঝতে পারি। পাশাপাশি মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু এবং তার অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে ব্যালেনের বৈঠক খুবই ভালো হয়েছে বলেও জানান তিনি। তবে সফরের শেষ দিনে কুকুরটিকে একটি ছোট্ট খেলনা উপহার দিয়েছেন ব্যালেন।

তবে এদিনের ঘটনায় ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট সান্দু। তিনি বলেন, আশেপাশে অনেক মানুষ দেখে ঘাবড়ে গিয়েছে তাঁর প্রিয় কুকুরটি। কিন্তু কীভাবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ব্যালেনকে কামড়াল কুকুর, তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি এক আলোচনা সভায় যোগ দিতে মলদোভা সফরে যান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। সেই সফরকালেই ঘটে গেল বিপত্তি।

 

 

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...