Thursday, May 14, 2026

আদালতে যাওয়ার পথে পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গু.লি করে খু.ন!

Date:

Share post:

পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। আদালতে যাওয়ার পথে পাঞ্জাবের এক পুলিশ আধিকারিক স্বরূপ সিংকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল, শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে অমৃতসরের খানকোটে।

পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ আধিকারিক স্বরূপ সিং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন। শুক্রবার হাই কোর্টে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ আধিকারিকের।

মৃত পুলিশ আধিকারিকের পুত্র লভপ্রীত সিং জানিয়েছেন, “বৃহস্পতিবার রাতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর বাবার কাছে। তখন বাবাকে তর্কাতর্কি করতেও শুনি। এরপর শুক্রবার সকালে তিনি বেরিয়ে যান।“ তারপর থেকে বাবার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন লভপ্রীতের। এরপর শুক্রবার দুপুরে খানকোট গ্রামের কাছে পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনার জন্য পাঞ্জাবের আইনশৃঙ্খলা অবনতিকেই দায়ী করেছে শিরোমণি অকালি দলের সদস্যরা।

আরও পড়ুন- বিশ্বকাপের ফাইনালে থাকছে না তো বৃষ্টির ভ্রুকুটি, কি বলছে আবহওয়া?

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...