Monday, May 11, 2026

হতাশ রোহিত-বিরাট-জাড্ডুরা, ভারতের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী

Date:

Share post:

গতকাল স্বপ্নভঙ্গ হয় ভারতবাসীর। ঘরের মাঠে বিশ্বকাপের খেতাব হাতছাড়া হয় ভারতের। টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে অজিদের কাছে ছয় উইকেটে হারে টিম ইন্ডিয়া। এরপর ভেঙে পরে গোটা দল। চোখে জল নিয়েই মাঠ ছাড়েন রোহিত শর্মা-বিরাট কোহলি-মহম্মদ সিরাজ। একাধিক ক্রিকেটার নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। এমন হতাশাজনক পরিস্থিতিতে দলকে উজ্জীবিত করতে ভারতীয় দলের ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেই ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন,”এই প্রতিযোগিতায় আমরা খুব ভালো খেলেও গতকাল অল্পের জন্য হারলাম। আমরা প্রত্যেকে হতাশ, কিন্তু আমাদের মানুষদের সমর্থনেই আমরা বেঁচে রয়েছি। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণ অত্যন্ত স্পেশ্যাল এবং অনুপ্রেরণাদায়ক ছিল।”

ওপর দিকে মহম্মদ শামি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। আমাদের দল এবং আমায় পুরো টুর্নামেন্টে সমর্থন করে যাওয়ার জন্য সব ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।”

গতকাল বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যর্থ ছিল ভারতের ব‍্যাটিং লাইন। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:‘ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে রাখতে পেরে খুব খুশি’, বিশ্বকাপ জয়ের পর বললেন কামিন্স

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...