Thursday, May 14, 2026

শুক্রবার থেকে গাজায় শুরু যু.দ্ধবিরতি! নেতানিয়াহুকে একগুচ্ছ শর্ত হা.মাসের

Date:

Share post:

প্রথমে স্থির হয়েছিল বৃহস্পতিবার থেকে শুরু হবে যুদ্ধবিরতি (ceasefire)। কিন্তু শেষমেশ শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা বিধ্বস্ত গাজা (Gaza) ভূখণ্ডে। বৃহস্পতিবারই কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছিলেন, শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। এদিকে সরকারি ভাবে যুদ্ধবিরতি ঘোষণা হলে টানা সপ্তম সপ্তাহ ধরে চলা সংঘর্ষে খানিকটা লাগাম পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ইজরায়েল (Israel) সরকার জানিয়েছে, চুক্তির শর্ত মাথায় রেখে হামাস (Hamas) ইজরায়েল থেকে অপহরণ করা ২৪০ জনের মধ্যে অন্তত ৫০ জনকে মুক্তি দেবে। এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ১৩ জন মহিলা এবং শিশুকে। তবে তার বিনিময়ে ইজরায়েলের জেলে বন্দি (Hostage) ঠিক কত জন প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়া হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেও হামাসকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ইজরায়েলের। ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, যুদ্ধবিরতির অজুহাতে হামাস গাজায় সন্ত্রাস শুরু করতে পারে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, সংঘর্ষ বিরতি শেষ হওয়ার পরে তাঁরা হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান।

তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামাসের দাবি, ইজরায়েলের জেলে বন্দি ১৫০ প্যালেস্টাইনিকে মুক্তি দিতে হবে। তার বদলে চার দিনে ৫০ জন পণবন্দিকে ছাড়া হবে। শুধু তাই নয়, তারা শর্ত দিয়েছে, প্রতি এক জন পণবন্দি পিছু তিন জন প্যালেস্টাইনিকে মুক্তি দিতে হবে। তবে হামাসের এই শর্তে ইজরায়েল রাজি হবে কি না, তা নিয়েই জোর চর্চা চলছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবার পাল্টা শর্ত হামাসের সামনে রেখেছেন। তিনি জানিয়েছেন, প্রতি ১০ পণবন্দির মুক্তিতে অতিরিক্ত এক দিন যুদ্ধবিরতি রাখা হবে। তবে নেতানিয়াহুর এই শর্তে হামাস কি রাজি হবে কী না এখন সে দিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

 

 

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...