Monday, March 16, 2026

রাজ্যে চিকিৎসকদের ওপর নজরদারি রাখতে নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় রোগী দেখতে হলে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কউন্সিল-এ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে চিকিৎসকদের। কোনও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কউন্সিল-এর বৈধ রেজিস্ট্রেশন নম্বর ছাড়া, কোনও চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীদের চিকিৎসা করাতে পারবে না। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ, অ্যাডভাইজারি না মানলে স্বাস্থ্য সাথী থেকে নাম কাটা পড়বে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের।

পাশাপাশি রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। কোন চিকিৎসক, কোন হাসপাতালের সঙ্গে যুক্ত তা জানিয়ে আধার, প্যান, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কউন্সিল-এর রেজিস্ট্রেশন নম্বর সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব চিকিৎসককে স্বাস্থ্য সাথী পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, পয়লা ডিসেম্বর থেকে আর স্বাস্থ্য সাথীতে রোগী দেখতে পারবেন না সংশ্লিষ্ট চিকিৎসকরা।

জানা গিয়েছে, সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় অপারেশনের প্রবণতা বাড়ছে। এমন অভিযোগ সামনে আসার পরই নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। এর ফলে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা, সরকারি হাসপাতালে কতগুলি অস্ত্রোপচার করছেন, প্রাইভেটে স্বাস্থ্য সাথী স্কিমে কতগুলি অপারেশন করছেন, তা জানা যাবে। এর পাশাপাশি, বেসরকারি জায়গায় প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও, কোন কোন ডাক্তার স্বাস্থ্য সাথী স্কিমে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তা ধরা সম্ভব হবে বলে মনে করছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা।

আরও পড়ুন- কীভাবে শ্রমিকদের বাইরে আনার পরিকল্পনা?

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...