Thursday, May 14, 2026

সাত পাকে বাঁধা পরলেন মুকেশ কুমার

Date:

Share post:

সাত পাকে বাঁধা পরলেন ভারতীয় দলের ক্রিকেটার মুকেশ কুমার। গতকাল দীর্ঘদিনের বান্ধবী দিব্যা সিংকে। মুকেশের বিয়ের কথা জানিয়েছেন সূর্যকুমার যাদব। চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলে রয়েছেন মুকেশ। প্রথম দু’ম‍্যাচে দলকে ভরসা দিয়েছেন তিনি। তবে তৃতীয় টি-২০ ম‍্যাচে ছিলেন না মুকেশ। তৃতীয় ম‍্যাচে নামার আগে দলের অধিনায়ক সূর্যকুমার জানান বিয়ের কারণে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছেন মুকেশ।

চলতি বছর ফেব্রুয়ারিতে বাগদান হয়েছিল মুকেশের। ইরানি কাপে খেলতে যাওয়ার আগে নতুন জীবন শুরু করেছিলেন বাংলার পেসার। সে সময় সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। মুকেশের বাগদানে উপস্থিত ছিলেন তাঁর সতীর্থ অভিমন্যু ঈশ্বরন। ছিলেন প্রাক্তন সতীর্থ শ্রীবৎস গোস্বামীও। যদিও বিয়ের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেননি মুকেশ। তবে মুকেশের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

অজিদের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে অনবদ্য বল করা মুকেশ কুমার। গতকাল তৃতীয় ম্যাচের প্রথম একাদশে নেই, সেটা স্পষ্ট করে ক্যাপ্টেন সূর্যকুমার। ভারত অধিনায়ক বলেন,” মুকেশ জীবনের সব থেকে বড় ম্যাচের জন্য ছুটি নিয়েছেন। অর্থাৎ, বিয়ের জন্য তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে পারছেন না নির্ভরযোগ্য পেসার। পরে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিরিজের মাঝে মুকেশের বিয়ের জন্য ছুটি নেওয়ার খবর জানানো হয়।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...