Sunday, May 24, 2026

ভারতীয় দলের দায়িত্বে ফের দ্রাবিড়, নতুন চুক্তির পর কী বললেন ভারতীয় দলের কোচ?

Date:

Share post:

অবশেষে সব জল্পনার অবসান। ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে গেলেন রাহুল দ্রাবিড়। ২০২৩ বিশ্বকাপ পযর্ন্ত চুক্তি ছিল দ্রাবিড়ের। পরে চুক্তি বাড়াতে নারাজ ছিলেন তিনি। তবে শেষমেশ দ্রাবিড়কে রাজি করাতে সফল হয় বিসিসিআই। ভারতীয় দলের দায়িত্বে থাকবেন দ্রাবিড়। আর চুক্তি বাড়িয়ে মুখ খুললেন ভারতের কোচ। বললেন, আমার দৃষ্টিভঙ্গির উপর ভরসা রাখার জন্য, আমার পাশে থাকার জন্য বোর্ডকে ধন্যবাদ।

এদিন দ্রাবিড় বলেন,” আমার দৃষ্টিভঙ্গির উপর ভরসা রাখার জন্য, আমার পাশে থাকার জন্য বোর্ডকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ, কাজের জন্য বছরের একটা বড় সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। পরিবারও অনেক আত্মত্যাগ করে।”

এরপর দ্রাবিড় আরও বলেন,”গত দু’বছর ধরে দল হিসাবে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু এই দু’বছরে আমরা একটা দল হিসাবে খেলেছি। সবাই সবার জন্য লড়েছে। দলের মধ্যে যে সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত। এই সংস্কৃতি মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক না কেন, একটা দল হিসাবে খেলব আমরা। দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছে। আমরা যে সঠিক ভাবে নিজেদের তৈরি করেছি তার ফল আমরা দেখেছি।”

আরও পড়ুন:জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার কোচে পদে রইলেন দ্রাবিড়

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...