Tuesday, March 17, 2026

ভারতের জন‍্য বাজি হেরেছে পিটারসন, কিন্তু কেন?

Date:

Share post:

বাজি হেরে গেলেন ইংল‍্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। ভারত বিশ্বকাপ জিতবে, এমনটাই বাজি ধরেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বাজি হেরে যান তিনি। এদিন এমনটাই জানালেন কেভিন পিটারসন।

ভারতে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে এসে পিটারসন বলেন, “আমার বাজি ছিল ভারত। ওরা যেভাবে গোটা প্রতিযোগিতায় খেলছিল তাতে ফাইনাল জিতবে ভেবেছিলাম। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ফাইনাল সহজ নয়। ওরা খুব কঠিন প্রতিপক্ষ। ফাইনালে ভারত হেরে গেল। সেই সঙ্গে আমিও বাজি হেরে গেলাম।”

এরপরই বিশ্বকাপে ইংল‍্যান্ডের পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন পিটারসেন। এই নিয়ে তিনি বলেন,”গোটা প্রতিযোগিতায় ইংল্যান্ডের খেলা নিয়েও হতাশ পিটারসেন। তিনি বলেন, “ইংল্যান্ড খুব খারাপ খেলেছে। এত খারাপ ইংল্যান্ডকে আমি কোনও দিন খেলতে দেখিনি। ওরা বুঝতেই পারছিল না কী করবে। কোনও পরিকল্পনা ছিল না।”

আরও পড়ুন:কলকাতা ডার্বিতে মাঠে নামলো না মোহনবাগান, ওয়াকওভার পেল লাল-হলুদ

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...