Sunday, May 17, 2026

বিশ্বকাপে তেমন সুযোগ হয়নি, ফাইনালেও দলে জায়গা হয়নি, অধিনায়ককে নিয়ে কী বললেন অশ্বিন?

Date:

Share post:

সদ‍‍্য শেষ হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হারের মুখ দেখে ভারতীয় দল। সেই টুর্নামেন্টে প্রথম ম‍্যাচে সুযোগ পেলেও পরের ম‍্যাচ থেকে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। এমনকি বিশ্বকাপের ফাইনালে পিচ এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেকেই রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর দাবি তুলেছিলেন। কিন্তু তা করেনি ভারতীয় দল। বিশ্বকাপের মতন টুর্নামেন্টে খেলতে না পেরে অধিনায়ক রোহিত শর্মার ওপর কি রেগে রয়েছেন অশ্বিন। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় বোলার।

এই নিয়ে অশ্বিন বলেন,” যতদুর বুঝি, আমার ফাইনাল খেলা, দলের কম্বিনেশন বা যা কিছু গৌণ। আমার কাছে সবার আগে সহমর্মিতা। এটা নিয়ে সব সময়ে ভাবি। অন্য কারও জুতোয় পা গলিয়ে তার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখা গুরুত্বপূর্ণ। আমি রোহিতের জুতোয় পা গলালে দলের বদল নিয়ে ১০০ বার ভাবতাম। কারণ দলটা দারুণ খেলছিল। কেন হঠাৎ করে বদলে দিয়ে একজন পেসার এবং তিন জন স্পিনার খেলাব।”

এরপর অশ্বিন আরও বলেন,” আমি রোহিতের ভাবনা বুঝতে পেরেছিলাম। ফাইনাল খেলা দারুণ সম্মানের সন্দেহ নেই। ম্যাচের তিন দিন আগে থেকে আমরা প্রস্তুত হচ্ছিলাম। খুব বেশি লোকের সঙ্গে কথা বলছিলাম না। হোয়াটসঅ্যাপের বার্তা দেখেই ফোনটা বন্ধ করে রাখছিলাম। দলের দরকার হতে পারে এই ভেবে তৈরি হচ্ছিলাম। একই সঙ্গে খেলার সুযোগ না পেলে দলকে সমর্থন করার জন্যেও তৈরি ছিলাম।”

আরও পড়ুন:ভারতের জন‍্য বাজি হেরেছে পিটারসন, কিন্তু কেন?

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...