Tuesday, February 3, 2026

আজ অজিদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল, ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য সূর্যদের

Date:

Share post:

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-১ এ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। আজ ম‍্যাচ জিতলে সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। হারলে সমতা ফেরাবে অজিরা। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী সেঞ্চুরি সিরিজে অস্ট্রেলিয়াকে ভেসে থাকার অক্সিজেন জুগিয়েছে। ম্যাক্সি অবশ্য বুধবার আরও কয়েকজনের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন। কিন্তু গুয়াহাটিতে দলকে তিনি যে বার্তা দিয়েছেন, সেটাই রায়পুরে অজিদের ড্রেসিংরুমে সমতা ফেরানোর আবহ তৈরি করে ফেলেছে।

আজ রায়পুরে ম‍্যাচ। মাঝে-মধ্যে দু’একটা আইপিএলের ম্যাচ। লিজেন্ডস ক্রিকেট। এসবই চলে রায়পুরে। তাই সূর্যরা এখানে পা রাখার পর তাঁদের নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মধ্যে। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার মুখে তাদের নিরাশ করেননি ভারতীয় ক্রিকেটাররা। টিম বাস থেকে এদের উদ্দেশে হাত নেড়েছেন সূর্যরা। তাতেই খুশি ভক্তরা। তবে এই খুশি আরও বাড়তে পারে শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে সূর্যরা সিরিজের উপর নিজেদের নাম খোদাই করে ফেলতে পারলে।

শ্রেয়স আইয়ার বিশ্বকাপের পর বিশ্রাম পেয়েছিলেন। শেষ দুই ম্যাচে তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা। তিনি যদি এখানে খেলেন তাহলে হয়তো বাদ পড়বেন তিলক ভার্মা। যিনি এই সিরিজে একেবারেই ছাপ ফেলতে পারেননি। রায়পুরের এই উইকেটে ভালই রান ওঠে। কিন্তু ছত্তিশগড়ের এই মাঠে রাতের দিকে শিশির সমস্যা করতে পারে। তখন বোলারদের বল গ্রিপ করতে মুশকিল হয়। আগের ম্যাচে এই সমস্যায় পড়েছিলেন আবেশ, প্রসিদ্ধরা। ঋতুরাজ বলেছেন মনে হচ্ছিল যেন ভেজা বলে খেলছি। ফলে টস এখানেও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তবে একটা ভাল ব্যাপার হল ম্যাচের উপর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গরমও সমস্যা করবে না। শুধু আকাশ মেঘলা থাকতে পারে। কিন্তু উত্তর-পূর্ব দিক থেকে সন্ধ্যায় যে হাওয়া বইবে তাতে সিমাররা অবশ্যই সুবিধা পাবেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ফুটবলার রহিম নবীর বাবাকে হিয়ারিং নোটিশ, অসুস্থ হয়ে ICU-তে ৯৫ বছরের বৃদ্ধ 

এসআইআরের হিয়ারিং নোটিশ (SIR hearing notice) ঘিরে এবার আতঙ্কিত পান্ডুয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার শুনানির জন্য ডাক...

উল্টো চাল দিতে গিয়ে বিপাকে পাকিস্তান! বিশ্বকাপ বয়কটের হুমকিতে ফিরছে ‘গম্ভীর’ বার্তার প্রসঙ্গ

বাংলাদেশকে (Bangladesh cricket team) বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘অজুহাত’ দেখিয়ে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস...