Saturday, May 9, 2026

যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজায় হামলা ইজরায়েলের, মৃত প্রায় ২০০

Date:

Share post:

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, সেইমতো যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই চেনা রূপে ধরা দিল ইজরায়েল। গাজার মাটিতে ফের শুরু হল বেলাগাম হামলা। দক্ষিণ গাজায় ইজরায়েলের এই বোমা হামলায় ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। শুক্রবার হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরই নতুন করে শুরু হয়েছে এই যুদ্ধ।

গাজা প্রশাসনের তরফে জানা গিয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই শুক্রবার রাত থেকে দক্ষিণ গাজার খান ইউনিসের ২০টিরও বেশি বাড়িতে বোমা হামলা চালায় ইজরায়েল। লাগাতার বোমাবাজিতে ১৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এবং ৫৮৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রসঙ্গত, ৭ অক্টোবরের হামলার প্রতিশোধে গাজাকে কার্যত নরকে পরিণত করার পর কাতারের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি হয় হামাস ও ইজরায়েলের মধ্যে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিরতি চুক্তি দু’দফায় বাড়ানো হয়েছিল। এই সময়কালে ৮০ ইজরায়েলি সহ ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইজরায়েল ২৪০ প্যালেস্তাইনের বন্দিকে মুক্তি দিয়েছে। অবশ্য, বৈশ্বিক চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও ইজরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন চুক্তির মেয়াদ শেষ হলে ফের গাজায় হামলা শুরু করবে ইজরায়েল। সেইমতো ফের হামলা শুরু হল গাজার মাটিতে।

Related articles

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...