Wednesday, May 20, 2026

শরদ পাওয়ারই সরকারে যোগ দিতে বলেছিলেন: বিস্ফোরক দাবি ভাইপো অজিতের

Date:

Share post:

এনসিপি ভেঙে বিধায়কদের সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিজেপি ও শিবসেনা(বিক্ষুব্ধ) সরকারে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে ‘বিভীষণ’ তকমা পেয়েছেন অজিত পাওয়ার। তবে এই পদক্ষেপের সিদ্ধান্ত তাঁর নয় বলে বিস্ফোরক দাবি করলেন অজিত। এনসিপির এক সম্মেলনে যোগ দিয়ে কাকা শরদ পাওয়ার প্রসঙ্গে অজিত জানালেন, শাসকদলে যোগ দেওয়ার সেই নির্দেশ দিয়েছিলেন শরদ পাওয়ারই। অজিতের এহেন দাবিতে মহারাষ্ট্র তো বটেই জাতীয় রাজনীতিতে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ২ মে, এনসিপির সভাপতির পদ থেকে হঠাৎ ইস্তফা দিয়েছিলেন শরদ পাওয়ার। এরপর অজিত দলের সভাপতি হন। যদিও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন শরদ। এরপর এনসিপি ভেঙে অজিত পাওয়ার মহারাষ্ট্রের শিন্ডে সরকারে যোগ দেন। এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তবে এই পদক্ষেপের পিছনে কাকা অজিত পাওয়ারে হাত রয়েছে বলে এনসিপি সম্মেলনে দাবি করলেন অজিত। এনসিপি সম্মেলনে অজিত বলেন, “সেদিন আমরা ১০-১২ জন বিধায়ক মিলে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিলাম। এরপর সুপ্রিয়াকে ডাকি। আমাদের মনে হয়েছিল সরাসরি শরদ পাওয়ারকে বিষয়টি বললে তিনি কী ভাববেন। সুপ্রিয়া ৮-১০ দিন সময় চান, এবং বলেন তিনি শরদকে বুঝিয়ে বলবেন। তবে বেশকিছুদিন কেটে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিই সরাসরি শরদ পাওয়ারের সঙ্গে কথা বলার। ওনাকে বিষয়টি জানানোর পর উনি বিষয়টি ভেবে দেখার জন্য কিছু সময় চান।” এরপর অজিত পাওয়ারের বক্তব্য অনুযায়ী, “এরপর ১ মে দলের এক অনুষ্ঠানে শরদ পাওয়ার আমাকে ডেকে বলেন সরকারে যোগ দিতে। একইসঙ্গে তিনি বলেন, তিনি(শরদ পাওয়ার) দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন।”

একইসঙ্গে অজিত বলেন, “শরদ পাওয়ার যে ইস্তফা দেবেন একথা কেউ জানত না। বিষয়টি শুধুমাত্র ৪ জন জানত। এরপর উনি ইস্তফা দিয়ে ১৫ সদস্যের কমিটি গঠন করেন, এবং নতুন সভাপতি বেছে নিতে বলেন। ২ মে উনি যখন ইস্তফা দেন, তখন তা গোটা এনসিপি নেতৃত্বের কাছেই আকস্মিক ছিল।” তবে শরদ পাওয়ারের পদত্যাগকে আর একটি নাটক বলে দাবি করে অজিত জানান, এক অনুষ্ঠানে নিজের ইস্তফার কথা ঘোষণা করে শারদ পাওয়ার বাড়ি চলে যান। পদত্যাগের পর দলের অন্যতম শীর্ষ নেতা আনন্দ পরাঞ্জপে ও জিতেন্দ্র আওহাদকে ডাকেন শরদ পাওয়ার। এবং নিজের এই পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য দলের কর্মী সমর্থকদের যশবন্তরাও সেন্টারের সামনে বিক্ষোভ দেখানোর ব্যবস্থা করতে বলা হয়। আমি জানি না কেন? পদত্যাগ করতে না চাইলে উনি পদত্যাগ করতেন না। এই নাটক করার অর্থ কী?”

তবে অজিত পাওয়ারের এই দাবি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই মারাঠা রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। যদিও অজিত সত্যি বলছেন? নাকি দলীয় সুপ্রিমোর সম্মানহানি করতে মিথ্যা গল্প ফাঁদছেন তা নিয়ে যথেষ্ট মতান্তর রয়েছে।

Related articles

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...