Saturday, March 14, 2026

বিশেষ স.ক্ষম মানুষদেরও কাজ দিতে হবে, বিশ্ব প্রতিবন্ধ.কতা দিবসে কর্পোরেট সংস্থার কাছে আর্জি শশী পাঁজার

Date:

Share post:

বিশ্ব প্রতিবন্ধকতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার মহাজাতি সদনে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে দুদিন ব্যাপী রোজগার মেলার উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা(sashi panja) এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। এই মেলা চাকরি পেতে ইচ্ছুক বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে বিভিন্ন কর্পোরেট সংস্থার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে বলে শশী পাঁজা জানান। বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলিকে বিশেষভাবে সক্ষম মানুষদের কর্মসংস্থানে আরো তৎপর হতে তিনি অনুরোধ করেন।

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কর্পোরেট সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা শুধুমাত্র নতুন রাস্তা তৈরিতে শেষ হয়ে যায় না। বিশেষভাবে সক্ষম মানুষেরা যাতে আরো বেশি করে কাজের সুযোগ পান তার নিশ্চিত করতে সরকারের দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির সৃষ্টিকারী মানুষ, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয়। মোট ৪০ জন ব্যক্তিকে পদক এবং ১৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- কান্তি-বিকাশের সঙ্গে একমঞ্চে অভিজিৎ! ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...