Saturday, March 14, 2026

ধুতি পরে ঢুকতে দেওয়া হলো না কোহলির রেস্তোরাঁয়, ভাইরাল ভিডিও

Date:

Share post:

বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। বলা ভালো বিতর্কে জড়ালো বিরাট কোহলির রেস্তরাঁ। তামিলনাড়ুর বাসিন্দা বিনীত কে নামে এক ব্যক্তি প্রথাগত ভাবে ধুতি পরে কোহলির রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু ওই পোশাকে তাঁকে রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ করলেন তিনি। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

এই নিয়ে ওই অভিযোগকারী ওই ব‍্যাক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন,” এই রেস্তরাঁটি কোহলির। মুম্বইয়ের জুহুতে অবস্থিত। সেখানে পৌঁছনোর পর যে ঘটনার মুখোমুখি হতে হয়েছে, তা অত্যন্ত হাতাশাজনক। ঘটনাটি আমাকে বেশ কষ্টও দিয়েছে। আমি জুহুর ‘ওয়ান ৮’ রেস্তরাঁয় গিয়েছিলাম। রেস্তরাঁটি কোহলির। আমি তাঁর বড় ভক্ত। যথেষ্ট ভাল পোশাক পরে যাওয়ার পরেও রেস্তরাঁ কর্তৃপক্ষ আমাকে ঢুকতে দিতে রাজি হননি। তাঁদের বক্তব্য ছিল, আমি নাকি যথাযথ পোশাক পরিনি! তাঁদের আচরণ ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক। ফিরে আসতে বাধ্য করা হয় আমাকে। জানি না কোহলি এই ঘটনার জন্য কোনও ব্যবস্থা নেবেন কি না। আশা করব এমন ঘটনা ভবিষ্যতে আর কখনও ঘটবে না।”

আরও পড়ুন:বিশ্বকাপে এখনও জায়গা পাকা নয় রিঙ্কুর, মত ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের

 

 

 

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...