Thursday, June 4, 2026

শেষ ম‍্যাচেও অজিদের ৬ রানে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ করল ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছিল সূর্যকুমার যাদবের দল। আজ নিয়মরক্ষার ম‍্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে অজিদের ৬ রানে হারাল সূর্যকুমাররা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অর্ধশরান করেন শ্রেয়স আইয়র। ৫৩ রান করেন তিনি। ৩১ রান করেন অক্ষর প‍্যাটেল। ২১ রান করেন যশস্বী জসওয়াল। ১০ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ৫ রান করেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন ব্রেনডফ এবং বেন। একটি করে উইকেট নেন অ‍্যারোন,নাথান ইলিশ এবং টি সাঙ্গা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৪ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। অজিদের হয়ে লড়াই চালান বেন। ৫৪ রান করেন তিনি। ওয়াডে করেন ২২ রান। টিম ডাভিড করেন ১৭ রান। ভারতের হয়ে তিন উইকেট মুকেশ কুমারের। দুটি করে উইকেট অর্শদীপ সিং এবং রবি বিষ্ণোই। একটি উইকেট নেন অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:ধুতি পরে ঢুকতে দেওয়া হলো না কোহলির রেস্তোরাঁয়, ভাইরাল ভিডিও

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...