Thursday, March 12, 2026

প্রেমের টানে সীমানা পার! ভারত-পাকিস্তান মিলতে চলেছে তিলোত্তমার ভালোবাসায়

Date:

Share post:

দেশে দেশে বিভাজন তো মানুষের ‘কীর্তি’। মানুষের তৈরি কাঁটাতার কি কখনও আটকে রাখতে পেরেছে মানুষের মনকে? আর সেকারণেই বারবার কাঁটাতারের বেড়া পেরিয়ে এক মনের মানুষের কাছে পৌঁছে গিয়েছে অন্যজন। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে বরাবর রাজনৈতিক পারদ চড়তে থাকলেও সেই উত্তাপ আটকে রাখতে পারেনি ভালোবাসার মানুষদের। আর সোশ্যাল মিডিয়ার (Social media) যুগে তো সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। এবার তেমনই এক মধুর মিলনের সাক্ষী হতে চলেছে তিলোত্তমা কলকাতা।

পাকিস্তানের (Pakistan) করাচির (Karachi) বাসিন্দা জাওয়ারিয়া খানমের সঙ্গে কলকাতা সমীর খানের প্রেমের শুরু পাবজি (PubG) খেলার সূত্র ধরে। কিন্তু সেই জল যে দেশের সীমানা পার করে বিয়ে পর্যন্ত গড়াবে এমনটা হয়তো তখন তারা ভাবেনওনি। তবে সম্পর্কের ভিত পাকা হতেই শুরু বিয়ের তোড়জোড়। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বর্তমানের বৈদেশিক নীতিতে একজন পাকিস্তানি নাগরিকের পক্ষে ভিসা (Visa) পাওয়া এই মুহূর্তে যথেস্ট কঠিন। জাওয়ারিয়ার ভিসা আবেদনও দুবার বাতিল হয়। শেষ পর্যন্ত পাঞ্জাবের এক সমাজসেবীর সাহায্যে মঞ্জুর হয় ৪৫ দিনের ভিসা।

ভিসা পেতেই মঙ্গলবার আটারি-ওয়াঘা (Attari-Wagah) সীমানা পেরিয়ে সটান অমৃতসর (Amritsar) এসে পৌঁছালেন জাওয়ারিয়া। আর ভারতের এপারে তাঁর জন্য অপেক্ষা করে ছিলেন হবু স্বামী সমীর খান, হবু শ্বশুর আহমেদ কামাল খান ইউসুফজাই। ওয়াঘা পেরোতেই শুরু হয়ে যায় সেলিব্রেশনের ফোয়ারা। হবু বধূকে বুকে জড়িয়ে ধরেন হবু শ্বশুর। তারপর শুরু বিয়ের তোড়জোড়। আপাতত পাঞ্জাবের গুরুদাসপুরের একটি গ্রামে থাকবেন তাঁরা। জানুয়ারির শুরুতে বিয়ের মধ্যে দিয়ে পরিণতি পাবে সমীর-জাওয়ারিয়ার পাঁচ বছরের সম্পর্ক। তারপরই ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে আবার। ওয়াঘা পৌঁছে জাওয়ারিয়া অবশ্য স্পষ্ট বলেন বিয়ে করে স্বামী সমীরের সঙ্গে এদেশেই থেকে যেতে চান তিনি। সমীর-জাওয়ারিয়ার সুখী দাম্পত্যে হয়তো ফুটে উঠবে আরেক কাঁটাতার পেরোনো দম্পতি শচীন মীনা-সীমা হায়দরের জীবনের ছবি।

 

 

 

 

spot_img

Related articles

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...