Saturday, March 14, 2026

আগামী বছর কোপা আমেরিকা কাপ, কোন কোন শহরে বসতে চলেছে ম‍্যাচের আসর, ফাইনালই বা হচ্ছে কোথায়?

Date:

Share post:

আগামী বছর বসতে চলেছে কোপা আমেরিকা কাপের আসর। সেই কোপা আমেরিকা কাপ কোন কোন শহরে আয়োজন করা হচ্ছে তা জানাল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।  আগামী বছর ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে কোপা আমেরিকা। আমেরিকার ১৪টি শহরে খেলা হবে। প্রতিটি শহরে দুই থেকে তিনটি ম্যাচ রাখা হয়েছে। ফাইনাল ম‍্যাচ হতে চলেছে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

এই নিয়ে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার সভাপতি বলেন, “গোটা দক্ষিণ আমেরিকা জুড়ে ফুটবলের যে উন্মাদনা তা গোটা পৃথিবীতে ছরিয়ে পড়ছে। তাই সামনে বছর দক্ষিণ আমেরিকার বদলে আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলা হবে। আশা করছি সবাই আনন্দ করে খেলা দেখতে পারবেন।”

জানা যাচ্ছে, আগামী বছর কোপায় ১৬টি দলের মধ্যে ম‍্যাচ হবে মোট ৩২টি। তার মধ্যে ১০টি দল দক্ষিণ আমেরিকার। বাকি ৬টি দল আমন্ত্রিত। ২৫ দিনেই গোটা প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। প্রতিযোগিতার প্রথম খেলা হবে জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে।

এদিন ১৪টি শহরের নাম ঘোষণা করেছে কনমেবল। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...