Wednesday, February 18, 2026

সত্তর বছর বয়সে মাতৃত্বের স্বাদ! কী বলছেন চিকিৎসকেরা?

Date:

Share post:

নারী জীবনের পূর্ণতা কিছুটা হলেও তাঁর মাতৃত্বে লুকিয়ে থাকে, দার্শনিকদের এই কথার প্রেক্ষিতে একাধিক যুক্তি আপনি তৈরি করে নিতেই পারেন, কিন্তু ৭০ বছর বয়সে এক মহিলার মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় চিকিৎসক মহলে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে। কার্যত অসম্ভব এই ঘটনা ঘটে ২০১৯ সালে। বিজ্ঞান বলে নারী দেহে ডিম্বাণু থেকেই ভ্রূণ সৃষ্টি (Embryo is created from an egg)। কিন্তু সেটা একটা বয়সের পর আর সম্ভব নয়। তাহলে ? আসলে ৭০ বছর বয়সী নারী সাফিনা ইন ভিট্রো ফারটিলাইজেশন (in vitro fertilization) পদ্ধতিতে মা হয়েছেন।

চিকিৎসা বিজ্ঞানে ‘অসম্ভব’ বলে হয়তো কিছুই নেই। উগান্ডার রাজধানী কাম্পালার ওমেন’স হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফারটিলিটি সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এডওয়ার্ড তামালে সালি জানান এ ক্ষেত্রে ওই মহিলার সঙ্গীর শুক্রাণু ও অন্য এক নারীর ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয়েছে। তবে নিজের ডিম্বাণু থেকেও ভ্রূণ হওয়ার সুযোগ থাকে। সেক্ষেত্রে ডিম্বাণু আগে থেকেই সংরক্ষণ করে রাখতে হবে। সেই ভ্রূণ ওই নারীর জরায়ুতে স্থাপন করলে তাঁর মা হওয়ার সম্ভাবনা থাকে। তবে সাধারণত বেশি বয়সে সন্তান ধারণ করলে মাতৃত্বের ঝুঁকি থেকেই যায়। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের ফলে মায়ের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ে। ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ এবং রক্তশূন্যতা জনিত রিস্ক থাকে। তাই সেই ঝঞ্ঝাট এড়ানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

spot_img

Related articles

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে...

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল...

পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টির নিরিখে এক বড়সড় পদক্ষেপ করল শিক্ষা দফতর। এবার মিড ডে মিলের পাতে নিয়মিত বরাদ্দের বাইরেও...

বিরোধীদের ‘দিশাহীন’ তকমা ফিরহাদের, উন্নয়নের খতিয়ান পেশ করে পাশ পুরবাজেট

কলকাতা কোনও বিভাজনের শহর নয়, বরং এই শহর সব ধর্মের মানুষের। পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এই বার্তাই...