Wednesday, June 3, 2026

অনলাইন গেমের খেলোয়াড়রা সা.বধান! এবার তাড়াতাড়ি খালি হবে পকেট

Date:

Share post:

বিশ্বকাপ ক্রিকেট বা ইন্ডিয়ান টিমের দক্ষিণ আফ্রিকা সফর। অনলাইন গেমে (Online game) চট করে বুদ্ধি খাটিয়ে টাকা লাগিয়ে ফেলাটা নিউজেন ট্রেন্ড। তবে এবার থেকে এরকম যে কোনও অনলাইন গেমের খরচ একলাফে অনেকটা বেড়ে যেতে চলেছে আমাদের রাজ্যেও। রাজ্যে অনলাইন গেম, লটারি (lottery), ঘোড় দৌড়ের (horse race) মত খেলায় পণ্য পরিষেবা কর জিএসটির (GST) হার বাড়ছে। গত জুলাই মাসে কেন্দ্রের জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের খেলায় করের হার বেড়ে হচ্ছে ২৮ শতাংশ। এই মর্মে রাজ্য জিএসটি আইনের একটি সংশোধনী বিল বৃহস্পতিবার সর্বসম্মতি ক্রমে বিধানসভায় গৃহীত হয়েছে।

বিলের উপর আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী (Finance Minister) চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কাউন্সিলের বৈঠকে মূলত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মত কয়েকটি রাজ্যের জোরদার সওয়ালেই নানা ধরনের জুয়া (gambling) ও অনলাইন গেমে জিএসটির হার বাড়িয়েছে কেন্দ্র। অনলাইন গেমের প্রতি তরুণ প্রজন্মের আসক্ত হয়ে পড়ার বিরুদ্ধে সওয়াল করে রাজ্য সরকার। উল্টোদিকে, অনলাইন গেমিং-এ এত বেশি জিএসটি চাপালে এই নতুন শিল্প পথে বসবে, এমনটা সওয়াল করেছিল সংশ্লিষ্ট সব সংস্থা এবং গোয়া, সিকিমের মতো রাজ্যগুলি। তাদের যুক্তি ছিল, এর সবটাই জুয়া বা ফাটকাবাজি নয়, এর মধ্যে দক্ষতাও জড়িয়ে।

তবে তরুণ প্রজন্মে মানসিক স্বাস্থ্য রক্ষায় অনলাইন গেমিং, ক্যাসিনো (cassino) এবং ঘোড়দৌড়ে ২৮ শতাংশ হারে কর চাপানোর বিষয়ে জুলাই মাসে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল জিএসটি পরিষদ। সেইমতো বিভিন্ন রাজ্যে জিএসটি আইনের সংশোধনী পাস করানো হয়। অর্থমন্ত্রী জানান, ১ অক্টোবর থেকেই নতুন হারে কার্যকর করা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রশ্ন তোলেন এ রাজ্যে কেন বিলটি এতদিন আটকে ছিল। উত্তরে অর্থমন্ত্রী জানান, রাজ্যপালের (Governor of West Bengal) অনুমোদনের জন্য বিলটি আটকে ছিল। তবে এক্ষেত্রে নতুন আইন তৈরি হওয়ার পরে ১ অক্টোবরকে ভিত্তি তারিখ হিসেবে ধরে ওই সময় থেকেই লটারি,অনলাইন গেমস, ঘোড়দৌড়ে বর্ধিত হারে জিএসটি কার্যকর করা হবে।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংশোধনীটি বিধানসভায় গৃহীত হয়। বক্তব্যের শেষ পর্যায়ে এদিন অর্থমন্ত্রী জিএসটি ক্ষতিপূরণে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। তিনি জানান ওই খাতে রাজ্যের ২১০০ কোটি টাকা রয়েছে। কিন্তু তার মধ্যে ৪৬৭ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি।

আরও পড়ুন:চিতাবাঘের দে.হ উদ্ধার, পি.টিয়ে খু.ন?

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...