Wednesday, May 13, 2026

ঘোষণা হল ICSE-ISC পরীক্ষার দিনক্ষণ! জানুন নির্ঘণ্ট

Date:

Share post:

ঘোষণা হল আইসিএসই (ICSE) দশম ও আইএসসির (ISC) দ্বাদশ শ্রেণির পরীক্ষার (Exam) দিনক্ষণ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। শেষ হবে ১৩ এপ্রিল। অন্যদিকে আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে আগামী বছরের ২১ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২৮ মার্চ। বৃহষ্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (Council For Indian School Certificate Examination)।

এদিনের বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে আইসিএসসির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে, চলবে দুপুর ১টা পর্যন্ত। যদিও অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে আড়াই ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, ২০২৩ সালে ২৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইসিএসই-র পরীক্ষা। অন্যদিকে, ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হয়েছিল ৩১ মার্চ। ফল প্রকাশ হয়েছিল ১৪ মে।

তবে গতবছর আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ছিল বেশি। মেয়েদের পাশের হার ছিল ৯৯.২১ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ।

 

 

 

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...