Wednesday, May 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আফগানিস্তানে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আসগর আফগানকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন ধোনি। সঙ্গে বলেছিলেন ২০ কেজি ওজন কমালে আইপিএল-এর দলে নেবেন। তবে এই প্রস্তাব আসগরকে নয়, এই প্রস্তাব দেওয়া হয়েছিল মহম্মদ শাহজাদকে। এমনটাই জানালেন অধিনায়ক মহম্মদ আসগর আফগান।

২) বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে সবার আগে শেষ করেছেন শামি। শামির বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বে। প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেটপ্রেমীদের। এবার সেই শামির প্রশংসায় মাতলেন ভারতের বোলিং কোচ পরাশ মামব্রে। তাঁর মতে, শামির মতো বোলারকে কেউ তৈরি করে দিতে পারেন না। শামিরা নিজেরাই নিজেদের তৈরি করেন কঠোর পরিশ্রম করেন।

৩) ১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমনের আওতায় পড়ল ঐতিহ্যশালী স্যান্টোস। কিংবদন্তি ফুটবলার পেলে, নেইমার, রড্রিগো, রবিনহোরা এই ক্লাবের হয়ে খেলেছেন এক সময়ে। ১১১ বছরের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় ডিভিশনে নেমে গেল স্যান্টোস। এরপরই ক্ষোভে ফেটে পরেন সমর্থকেরা। বিরাট বার্তা নেইমারের।

৪) সম্প্রতি লেজেন্ডস লিগ চলাকালীন ঝামেলায় জড়ান ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এবং এস শ্রীসান্থ। শ্রীসান্থের অভিযোগ গম্ভীর তাকে ফিক্সার বলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে নিয়ে পোস্ট করেন শ্রীসান্থ। আর এই করেই বিপাকে শ্রীসন্থ। তাঁকে আইনি নোটিস পাঠাল লেজেন্ডস লিগ কমিটি।

৫) বিশ্বকাপে ফাইনালের পিচকে রেটিং দিল আইসিসি। রেটিং দেওয়া হয়েছে ইডেন গার্ডেন্সকেও। আইসিসি ফাইনালে ব্যবহৃত পিচকে গড় রেটিং দিয়েছে। এই তালিকায় রয়েছে ইডেন গার্ডেন্সও। কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের পিচটিকেও ‘গড় রেটিং’ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...