Tuesday, June 23, 2026

মামলার নিষ্পত্তিতে গড়িমসির অভিযোগ! সাংবাদিক গৌরী লঙ্কেশ হ.ত্যাকাণ্ডের অন্যতম অ.ভিযুক্তের জামিন

Date:

Share post:

জামিন (Bail) পেলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ (Gauri Lankesh) খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে মোহন নায়েক এন নামে ওই অভিযুক্তকে (Main Accused) জামিন দিয়েছে কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম কেউ জামিন (Bail) পেল। আদালত সূত্রে খবর, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার পরিকল্পনার অন্যতম অভিযুক্ত ছিল মোহন নায়েক। ২০১৮ সাল থেকে ৫ বছরেরও বেশি সময় ধরে পুলিশ হেফাজতে ছিল সে। কিন্তু, মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে বলে আদালতে আবেদন জানায় মোহন। যদিও আগে একাধিকবার মোহনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। অবশেষে শুক্রবার তার সেই আবেদন মঞ্জুর করেছে কর্নাটক হাইকোর্ট।

এদিন আদালতের বিচারপতি বিশ্বজিৎ শেট্টরির সিঙ্গল বেঞ্চ ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে মোহনের জামিনের রায় দিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বাড়ির বাইরেই আততায়ীর গুলিতে নিহত হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। তিনজন মোটরবাইকে করে এসে অতর্কিতে তাঁকে গুলি করে হত্যা করেন। তবে কী কারণে গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে তিনি হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচক ছিলেন। সেই ঘটনার পর থেকে এখনও মামলা চলছে।

এদিকে চার্জশিটে থাকা ৫২৭ জনের মধ্যে গত দু-বছরে মাত্র ৯০ জনের সাক্ষী নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে দ্রুত এই মামলার নিষ্পত্তি যে হবে না, তা স্পষ্ট করে দিয়েছে আদালত।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...